• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি

জলঢাকায় একটি শাখার সবাই ফেল, দায় নিচ্ছে না কেউ — ক্ষুব্ধ পরীক্ষার্থী ও অভিভাবকরা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

মোহাইমেনুর রহমান-সানা
প্রতিনিধি, জলঢাকা উপজেলা

নীলফামারীর জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জলঢাকা পাইলট মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আওতাধীন ভোকেশনাল শাখার জেনারেল ইলেকট্রিক ওয়ার্কস থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৬ জন শিক্ষার্থী।

কিন্তু আজ ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার দুপুর ২টায় ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, উক্ত শাখার অংশগ্রহণ করা সকল শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পুরো শাখার এমন ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম হতাশা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শাখা প্রধান মোশফিকুজ্জামান (মিঠুল) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,

“বোর্ডের টেকনিক্যাল সমস্যার কারণে এমন ফলাফল হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”

তবে আশ্বস্ত করা হলেও, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, একটি পুরো শাখার সব শিক্ষার্থী কীভাবে অকৃতকার্য হয়? এ ধরনের ফলাফলে বিদ্যালয় প্রশাসন ও বোর্ডের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।

অবশ্য, পরীক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন, শাখা প্রধানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করবেন। সেই সময়ের মধ্যে ফলাফল সমস্যার সমাধান না হলে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা ভাবছেন


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com