• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গণ গ্রেফতারের অভিযোগে এনে সংবাদ সম্মেলন করেছে – বিএনপি

বার্তা সম্পাদক / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

গত বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র সমাবেশ কেন্দ্র করে সংঘর্ষের জেরে কোটালীপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণ গ্রেফতার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

রোববার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, “গত ১৬ই জুলাই বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার পতিত হয়েছে তার কিছু লোকজন আমাদের ওয়াবদার হাটে রাস্তাঘাট বন্ধ করে অরাজকতা সৃষ্টি করেছে। এই অরাজকতার কারণে কোটালীপাড়া উপজেলা পুলিশ প্রশাসন তাদের ১৫৫ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত রাখে”।

তিনি জানান, এই মামলায় কোটালীপাড়ার বিভিন্ন স্থানের ছাত্র শিক্ষক কৃষক ভান চালক মেহনতি মানুষ যাদেরকে রাস্তায় পাচ্ছে তাদেরকে ধরে নিয়ে এসে আসামি করে চালান দিচ্ছে। গণগ্রেফতার হচ্ছে দাবি করে নিন্দা জানান এই নেতা।

মি. মহিউদ্দিন হুশিয়ারি দেন, “আর যদি এভাবে গ্রেফতার করা হয় তাহলে কোটালীপাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কোটালীপাড়ার সাধারণ জনগণকে সাথে নিয়ে এর প্রতিবাদ জানাবে যাতে এই প্রশাসন আর এভাবে আর মামলা না করতে পারে, গ্রেফতার করতে না পারে”।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com