• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সাবেক প্রতিমন্ত্রী টিটুর কুখ্যাত বেজি গ্রুপের প্রধান অমিও ও ইমন গ্রেফতার।

dailydhakamail / ২৯৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

মোঃ শাকিল হোসেন শওকত, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের কুখ্যাত ‘বেজি গ্রুপ’-এর প্রধান এনাম জাবির অমিও ও তার সহোদর ভাই ইমনকে ১৫ আগস্ট শুক্রবার ভোর রাতে গয়হাটা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে এক অভিযান পরিচালনা করে নাগরপুর থানার চৌকস একটি দল। এ সময় গয়হাটা ইউনিয়নের আমিনুর রহমানের ছেলে ইমন ও এনাম জাবির অমিওসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে অমিও ও ইমনের বিরুদ্ধে নাগরপুর থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানে ‘বেজি গ্রুপ’-এর সহযোগী হিসেবে আলী আজগরের ছেলে আমিনুর রহমান এবং গয়হাটা গ্রামের পলাশকেও গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর ছত্রছায়ায় এনাম জাবির অমিও ও ইমনের নেতৃত্বে ‘বেজি গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাং গড়ে ওঠে। তারা চাঁদাবাজি, চুরি, ছিনতাই, দখল, ভয়ভীতি প্রদর্শন, মাস্তানি, গুণ্ডামি, মারপিট ও যৌন নিপীড়নসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রতিমন্ত্রী টিটু তার ক্ষমতা প্রদর্শন ও নানা অপকর্ম পরিচালনায় এদের ব্যবহার করতেন।

এছাড়াও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অমিও ও ইমন সরাসরি ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নেয়। এর পরিপ্রেক্ষিতে অমিওকে ১০৯ নম্বর এজাহারনামীয় আসামি করে নিয়মিত মামলা দায়ের করা হয়। তার ভাই ইমনের বিরুদ্ধেও ২ আগস্ট ২০২৪ তারিখে একটি মামলা হয় বলে নিশ্চিত করেছে নাগরপুর থানা পুলিশ।

বিগত সরকার পতনের পর থেকেই অমিও ও ইমন পলাতক ছিল। তাদের গ্রেফতারে নাগরপুর থানা পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করলেও তারা গা-ঢাকা দিয়ে থাকে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগস্ট শুক্রবার ভোর রাতে গয়হাটা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অমিওর বিরুদ্ধে পূর্বের মারামারি ও নারী নির্যাতনসহ মোট চারটি মামলা রয়েছে। শুক্রবার আসামিদের যথাযথ প্রক্রিয়ায় পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় নাগরপুর থানা পুলিশ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com