• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

গোপালপুরের হাট-বৈরাণের বৈরাণ নদীর ঘাটলায় গানে গানে পূর্ণিমা উদযাপন

dailydhakamail / ২৩৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

-বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি :- টাঙ্গাইলের গোপালপুরে হাট বৈরাণ গ্রামে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলামের উদ্যোগে ও তত্ত্বাবধানে তাঁর বাড়ি সংলগ্ন বৈরাণ নদীর ঘাটলায় সোমবার ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গানে গানে পূর্ণিমা অনুষ্ঠানটি মনোমুগ্ধকর আয়োজনে মুখরিত হয়ে উঠে। অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
তত্ত্বাবধায়ক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম।
জোছনালোকিত শরৎ সন্ধ্যায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উপজেলা সভাপতি ও প্রেসক্লাব যুগ্ম সম্পাদক শাহানুর আহমেদ সোহাগের সঞ্চালনায় স্থানীয় শিল্পীদের পাশাপাশি একে একে জাসাসের শিল্পীবৃন্দরা অংশগ্রহণ করেন।এতে গান পরিবেশন করেন গোপালপুরের আইকন,বাংলাদেশের শিল্পী জগতের এখনকার পরিচিত মুখ রাকিব হাসান। এছাড়াও গান পরিবেশন করেন আলমগীর হোসেন,মো: রফিকুল ইসলাম,বাপন,বিপ্লব,সাইফুল ইসলাম, বিশ্বজিৎ চক্রবর্তী, লিটন, লালমিয়া সহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: রফিকুল ইসলাম রফিক, বিশিষ্ট ব্যবসায়ী মো: আজিজুল জলিল (রতন),শহর শ্রমিক দলের সভাপতি মো: জামাল হোসেন জামালী,বিএমজিটিএ-এর টাঙ্গাইল জেলা সভাপতি সহ: অধ্যাপক কে.এম শামীম,গোপালপুর উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি মির্জা মনি,পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার বেলাল হোসেন,ওলামা দলের হাজ্বী মো: বোরহান উদ্দিন,ধোপাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান,মো: আয়নাল হোসেন মাষ্টার,নগদা শিমলা ইউনিয়ন জাসাসের সভাপতি মো: কালাম মিয়া প্রমুখ।অত্র এলাকার দর্শক শ্রোতাবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়।মো: আমিনুল ইসলামের উদ্যোগে ও তত্ত্বাবধানে জাসাসের সহযোগিতায় চন্দ্রালোকিত পরিবেশে এই গানের আয়োজনটি ব্যাপক দর্শকদের উপস্থিতিতে আনন্দ উচ্ছাসে প্রাণবন্ত হয়ে উঠে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com