• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিদেশে লোক পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ করে সৌদি আরবে পলাতক ইউনুস আলী’র বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে।

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি বগুড়া : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা গ্রামের শাহার আলী ওরফে ইউনুস আলী বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করে সৌদি আরবে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে শুধু অর্থ আত্মসাতই নয়, রয়েছে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ। ভুক্তভোগীদের অভিযোগ, ইউনুস আলী দীর্ঘদিন ধরে নিজেকে একজন প্রবাসী দালাল পরিচয়ে এলাকায় পরিচিত করতেন। তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লোক পাঠানোর মিথ্যা প্রলোভন দেখিয়ে অনেক দরিদ্র পরিবার থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। তার কাছে পাসপোর্ট, কাগজপত্র ও টাকা জমা দিলেও কেউ বিদেশে যেতে পারেনি। বরং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে তিনি হঠাৎ করেই সৌদি আরবে পলায়ন করেন। এছাড়া স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুস আলীর বিরুদ্ধে রয়েছে একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ। প্রলোভন ও প্রতারণার মাধ্যমে তিনি একাধিক নারীকে ব্যবহার করেছেন বলেও জানা যায়। এসব ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের একজন বলেন, আমরা ধারদেনা করে ইউনুস আলীকে বিদেশে পাঠানোর জন্য টাকা দিই। কিন্তু সে এখন সৌদি আরবে গা ঢাকা দিয়েছে। আমাদের পরিবার এখন নিঃস্ব। এ বিষয়ে দেবডাঙ্গা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি জানান, ইউনুস আলীর প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই চলছিল। এলাকার লোকজন তাকে নিয়ে অনেক আগে থেকেই সন্দেহ করতেন। তবে এবার তার প্রতারণার বিষয়টি প্রকাশ্যে এসেছে। ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে ইউনুস আলীকে দেশে ফিরিয়ে এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রতারণা, অর্থ আত্মসাৎ ও নারী কেলেঙ্কারিতে জড়িত ইউনুস আলীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে সর্বস্তর থেকে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com