• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বগুড়ায় মানববন্ধন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৪২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

মো: আব্দুল হান্নান,শাজাহানপুর (বগুড়া) : বগুড়ায় জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর বগুড়া জেলা শাখার উদ্যোগে “গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে” মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ আছর, বগুড়া শহরের জুলাই স্তম্ভের সামনে কেন্দ্রীয় নির্দেশনায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শুব্বানের সভাপতি নাযীর আহমদ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর কেন্দ্রীয় শুব্বান বিষয়ক সেক্রেটারি শাইখ মুহাম্মদ আব্দুল্লাহিল কাফি মাদানী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শুব্বানের মজলিসে ক্বারারের সদস্য শাইখ হাফিয আব্দুর রউফ। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় ভিত্তি গঠনের জন্য প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষকের উপস্থিতি অপরিহার্য। শুধুমাত্র সাংস্কৃতিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করা হলে ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবোধ দুর্বল হয়ে পড়বে।”তাঁরা সাম্প্রতিক প্রজ্ঞাপন প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত জনমতের পরিপন্থী। এটি পতিত স্বৈরাচারের মতো একগুঁয়েমি আচরণের বহিঃপ্রকাশ। এ সিদ্ধান্ত কার্যকর হলে আগামী প্রজন্মের মধ্যে ধর্মহীনতার ব্যাপক বিস্তার ঘটতে পারে। মানববন্ধনে বিপুল সংখ্যক ছাত্র-শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com