• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

dailydhakamail / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জুবায়ের আহমেদ (১৮) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে তার নিজ বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুবায়ের আহমেদ ওই গ্রামের শেখ মেহেদী হাসানের ছেলে। তার পরিবার দাবি করেছে, জুবায়ের গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ বলছে, মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা বলেন, “পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ থানায় আনা হয়েছে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

স্থানীয়রা জানান, জুবায়েরের মৃত্যু রহস্যে ঘেরা। পরিবারের দাবি আত্মহত্যা হলেও শরীরে আঘাতের চিহ্ন থাকায় গ্রামজুড়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর অনেকেই ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

এদিকে নিহতের স্বজনরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ময়নাতদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com