• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেফতার

dailydhakamail / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক: স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই মামলায় আরেক আসামি আহসান হাবিব সেলিমের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়।

হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় রিয়া মনি অভিযোগ করেন, স্বামী–স্ত্রীর মধ্যে চলমান মনোমালিন্যের জেরে হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। পরে ২১ জুন ‘মীমাংসার’ নামে একটি বাসায় ডেকে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি তার এবং তার পরিবারের প্রতি অকথ্য ভাষায় গালাগাল করেন।

পরে তারা বাদীর বর্তমানে বসবাসরত বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এতে রিয়া মনি আহত হন। একই সঙ্গে তার গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইন চুরি করে নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় গত ২৩ জুন রিয়া মনি বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা করেন। মামলায় হত্যাচেষ্টা, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং চুরির অভিযোগ আনা হয়।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন,
“আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছিলেন না। এ কারণেই আমরা জামিন বাতিলের আবেদন করি। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আজ হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে।”

পুলিশ জানায়, হিরো আলমকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মামলার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com