• সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী পুলিশের জন্য সুখবর! ওভারটাইম ভাতা ও অবসরে অনারারি পদোন্নতি চালুর পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ মার্চের আগে রাজারবাগে পুলিশ সদস্যদের কেন একত্রিত করা হয়েছিল, তা গবেষণার দাবি রাখে: প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী নৌ ব্যবস্থাপনায় সমন্বয় ঘাটতি দূর করতে হবে: নৌমন্ত্রী ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি ভালো সম্পর্ক গড়তে ভারতকে সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে: রিজভী মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা কারিকুলাম ও সিলেবাস পরিবর্তনের ব্যবস্থা করছি: শিক্ষামন্ত্রী রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক-২০২৬’ কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা মেধা বিকাশে অপরিহার্য : ভূমিমন্ত্রী চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি সিলেট রেঞ্জে নতুন ডিআইজি জিললুর রহমান শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ

বদলগাছীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

dailydhakamail / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মোঃ বুলবুল আহম্মেদ বুলু, নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর বদলগাছীতে বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মিঠাপুর ইউনিয়নের ভেরেন্ডি হাফেজিয়া কওমী মাদ্রাসায় মিঠাপুর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে আজীবন নিজেকে উৎসর্গ করেছেন, তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য হৃদয়ভরা প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন হাসান (মামুন), বদলগাছী উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা যুবদল নেতা আব্দুর রউফ, নওগাঁ জেলা ও বদলগাছী উপজেলা শাখা জিয়া সাইবার ফোর্সের সাবেক আহ্বায়ক সদস্য মোঃ রুবেল হোসেন, বদলগাছী উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মেহেদী হাসান এবং ভেরেন্ডি হাফেজিয়া কওমী মাদ্রাসার পরিচালক মাওলানা মুনিরুজ্জামান।

স্থানীয় বিএনপি নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দোয়া মাহফিল শেষ হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com