• শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

যশোরের চৌগাছায় পিতাকে হত্যার ঘটনায় ছেলে রমিম গ্রেফতার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম সবুজ

যশোরের চৌগাছায় মাদকাসক্ত ছেলের হাতে পিতার নির্মম হত্যার ঘটনায় রমিম ইসলাম (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোর। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিও উদ্ধার করা হয়েছে।

পিবিআই জানায়, গত ৭ মার্চ ভোরে চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম (৪১) তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী সেহরির প্রস্তুতির জন্য ঘুম থেকে উঠে বাইরে গেলে, তারই ছেলে রমিম ইসলাম ঘরে ঢুকে পিতাকে এলোপাতাড়ি চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। আহত অবস্থায় শরিফুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পরপরই পিবিআই যশোর ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রমিমের অবস্থান শনাক্ত করে ২০ জুন বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার ঠাকুরবাড়ি টেক থেকে তাকে আটক করা হয়। পরে তার দেখানো মতে চাপাতিটি নিজ বাড়ির মাঠপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমিম স্বীকার করেছে, মাদকসেবনের টাকা না দেওয়ায় পিতার সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। বিয়ের পরেও কোনো কাজ না করে নিয়মিত বাবার কাছে টাকা চাইত সে। এসব নিয়ে পিতা শরিফুল ইসলাম প্রায়ই বকাঝকা ও মারধর করতেন। একপর্যায়ে তাদের আলাদা করে দেওয়া হয়। ক্ষোভ থেকে সে হত্যার পরিকল্পনা করে এবং পরিকল্পনা অনুযায়ী হামলা চালায়।

২১ জুন চৌগাছা আমলী আদালতে হাজির করলে রমিম ইসলাম বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য, নিহতের স্ত্রী হাছিনা খাতুন বাদী হয়ে চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের করলে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই যশোর।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com