• শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য জব্দ

dailydhakamail / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ- সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, গাঁজা, ঔষধ, শাড়ি, পাতার বিড়ি, দুধ ও চালসহ প্রায় ৭ লাখ ৭০ হাজার টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপি ও বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযানে এসব পণ্য উদ্ধার করেন।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তলুইগাছা বিওপির টহল দল কলারোয়ার নটিজঙ্গল এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। একইদিন ঘোনা বিওপির সদস্যরা চাঁন্দা গ্রাম থেকে ১ কেজি ভারতীয় গাঁজা আটক করে।

এছাড়া চান্দুরিয়া, মাদরা, কাকডাঙ্গা, কুশখালী ও ঝাউডাঙ্গা সীমান্ত এলাকা এবং বাকাল চেকপোস্টে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, শাড়ি, পাতার বিড়ি, বাশমতি চাল ও দুধ জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য দাঁড়ায় ৭ লাখ ৬৮ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চোরাকারবারীরা এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এনে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের চেষ্টা করছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

জব্দকৃত মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য পণ্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com