• শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাঁদাবাজদের হামলায় আহত।

dailydhakamail / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আবুনাঈম রিপন, স্টাফ রিপোর্টার:- নরসিংদীর পৌর শহরের আরশিনগর এলাকায় চাঁদাবাজ ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন শামীম। ৪ অক্টোবর শনিবার দুপুরে আরশিনগর রেলক্রসিং থেকে প্রায় ৪০ গজ দূরে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানা যায়, নরসিংদী পৌর শহরের রাস্তাগুলোতে চলন্ত যানবাহন থামিয়ে কয়েক মাস ধরে একদল চাঁদাবাজ সড়কে চাঁদা আদায় করে আসছে। এসব চাঁদাবাজের কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হতো। যানজট নিরসনের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল আরশিনগর ও এর আশপাশে টহল দেওয়ার সময় দেখেন, সড়কের উপর ৩ থেকে ৪ জন চাঁদাবাজ চলন্ত গাড়ি আটকিয়ে চাঁদা আদায় করছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার দুইজনকে হাতেনাতে আটক করে সড়কের পাশে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিলেন। তখন চাঁদাবাজদের পক্ষে আরও ৩০ থেকে ৪০ জন লোক জড়ো হয়ে অতর্কিত হামলা চালিয়ে আটককৃত দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয়। এ সময় চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীম বলেন, “আমি আমার ফোর্সসহ শহরের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করছিলাম। কিছু লোক শহরের আরশিনগর মোড় থেকে প্রায় ২০ থেকে ৫০ গজ দূরে চলমান যানবাহন থামিয়ে চাঁদা আদায় করছিল। তাদেরকে জিজ্ঞেস করলাম, ‘ভাই এটা তো অবৈধ। হাইকোর্ট ও স্থানীয় সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী এটি সম্পূর্ণ অবৈধ এবং আইনবিরোধী।’ এমন সময় ৩০ থেকে ৪০ জন লোক এসে বাধা সৃষ্টি করে, প্রথমে আমাকে কিল ঘুষি মারে এবং লাথি দিয়ে রাস্তায় ফেলে দেয়। এতে আমি মাথায় আঘাত পাই। আমাকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।”

তিনি আরও বলেন, “আমি একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে এ ধরনের বেআইনি কাজ চলতে দিতে পারি না।”

সমাজের সুধীজনরা বলছেন, জেলা পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা যদি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হামলার শিকার হন, তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কেমন হতে পারে তা সহজেই বোঝা যায়। এটি নির্দেশ করে যে নরসিংদীর জেলায় বর্তমান আইনশৃঙ্খলা কী অবস্থায় রয়েছে। দিন দিন সাধারণ মানুষ এসব অপরাধীদের কাছে জিম্মি হয়ে পড়ছে। অপরাধ রোধ ও অপরাধীদের নির্মূল করতে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। কঠোর হস্তে দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা না হলে আইনশৃঙ্খলার অবনতি আরও বাড়তে পারে বলে সচেতন মহল ধারণা করছেন।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com