• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয় বানারীপাড়ার বেড়িবাঁধ সড়ক

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫


✍️ মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া 

বরিশালের বানারীপাড়া বন্দরবাজার সংলগ্ন বেড়িবাঁধ সড়কটি এখন উপজেলার সর্বস্তরের মানুষের জন্য অবসর সময় কাটানো ও ঘুরাঘুরির অন্যতম জনপ্রিয় একটি স্থান হয়ে উঠেছে। প্রতিদিন বিকালে দূরদূরান্ত থেকে ভ্রমণপিপাসুরা এই এলাকায় ভিড় করেন প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে।

বেড়িবাঁধ সড়কটির আশপাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি রেস্তোরাঁ ও চায়ের দোকান, যেখানে পাওয়া যায় মুখরোচক হালিম, ফুচকা, চটপটি এবং নানা ধরনের খাবার। ফেরিঘাট সংলগ্ন দোকানগুলোতে পাওয়া যায় ১২-১৫ প্রকারের ভিন্ন স্বাদের আচার। সন্ধ্যার সময় ফেরিঘাট এলাকায় বসে যায় স্থানীয় জেলেদের মাছের বাজার, যেখানে পাওয়া যায় তাজা ইলিশসহ নানা প্রজাতির নদীর মাছ।

উপজেলার দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ফেরিঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের এ রাস্তার এক পাশে রয়েছে ব্যস্ত বন্দরবাজার এবং অপর পাশে বয়ে চলেছে শান্ত সন্ধ্যা নদী। সূর্যাস্তের সময় নদীর ওপর সূর্যের প্রতিচ্ছবি এতটাই মোহনীয় যে দর্শনার্থীরা জায়গাটিকে আদর করে ডেকে থাকেন “মিনি কুয়াকাটা” নামে।

প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এই এলাকায় বিপুল সংখ্যক মানুষ ভ্রমণে আসেন। কেউ পরিবার নিয়ে, কেউ বা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে। তবে দর্শনার্থীদের জন্য এখানে নেই কোনো বিনোদনমূলক ব্যবস্থা, নেই জরুরি প্রয়োজনে ব্যবহারের মতো কোনো শৌচাগারও। কিছু দর্শনার্থী অভিযোগ করেন, নদীর তীরে বসে বিশ্রাম বা কথা বলার জন্য নেই কোনো উপযুক্ত বসার জায়গা।

অনেকেই মনে করেন, যদি এই এলাকাটিকে পরিকল্পিতভাবে সাজিয়ে বরিশালের মুক্তিযোদ্ধা পার্কের আদলে উন্নয়ন করা হয়, তাহলে এটি শুধু বানারীপাড়া নয়, বরং পুরো বরিশাল জেলার মানুষের জন্য একটি আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে গড়ে উঠতে পারে।

উল্লেখ্য, কয়েক বছর আগেও বানারীপাড়া পৌরসভার মানুষের জন্য খোলামেলা পরিবেশে হাঁটার উপযুক্ত জায়গা ছিল না। বেড়িবাঁধ সড়কটি নির্মাণের পর এখানকার মানুষ এখন নির্বিঘ্নে পরিবার নিয়ে হাঁটতে ও সময় কাটাতে পারছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com