• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে দোকানের সামনে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বার্তা সম্পাদক / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার নন্দীগ্রামে দোকানের সামনে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে এক দোকানের মালিক কে ভ্রাম্যমাণ আদালতে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ লায়লা আঞ্জুমান বানু উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ি মোড় এলাকায় এক মুদিখানার দোকানের সামনে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকান মালিক বেলাল হোসেনকে বাংলাদেশ ধূমপান ও তামাকজাত দ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে তিন হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ লায়লা আঞ্জুমান বানু এ তথ্য নিশ্চিত করে বলেন, তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন আইনত নিষিদ্ধ। আইন লঙ্ঘনের কারণে ওই দোকান মালিককে জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, কৈগাড়ি মোড় এলাকায় দীর্ঘদিন যাবত আইসক্রিম কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করে বিভিন্ন এলাকায় বিক্রয় করা হচ্ছে।

এছাড়াও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় দোকানের সামনে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের বিষয় জানা যায়, নিবন্ধন বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে নিয়মিত সিজার অপারেশন করা হচ্ছে। এর আগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হলেও পুনরায় চালু করা হচ্ছে।

নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন হাট-বাজারে সরকারি টোলচার্ট ছাড়া অতিরিক্ত ইজারা আদায় করতেছে হাট কর্তৃপক্ষ ও নাটোর-বগুড়া মহাসড়কের নন্দীগ্রাম বাসট্যান্ড এলাকায় সিএনজি চালকদের কাছ হতে চাঁদা নেওয়া হচ্ছে। বিভিন্ন দই ও মিষ্টির কারখানাসহ দোকানগুলোর প্রতি উপজেলা প্রশাসনের নজর রাখা দরকার বলে জানিয়েছেন অনেকেই।

জনসার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ লায়লা আঞ্জুমান বানু’র সু-দৃষ্টি কামনা করেছেন জনগণ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com