• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

র‌্যাবের যৌথ অভিযানে বগুড়ার হত্যা মামলার পলাতক আসামী বাবা-ছেলে গাজীপুর থেকে গ্রেফতার

বার্তা সম্পাদক / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ – সিপিএসসি বগুড়া ও র‍্যাব-১ সিপিএসসি গাজীপুর ক্যাম্পের অভিযানিক দল যৌ থঅভিযান পরিচালনা করে বগুড়া শহরে রবিউল ইসলাম বিদ্যুৎ শেখ হত্যা মামলার প্রধান পলাতক আসামি বাবা-ছেলেকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে রাজধানীর গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন,
বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকার আজিজুলের ছেলে রনি (৩৮) ও আসামি রনির ছেলে রুকু (১৯)।

শুক্রবারে র‍্যাব-১২ সিপিএসপি বগুড়া ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানা যায়।

গত ১৩ জুন বিকেল অনুমান ৪.১৫ ঘটিকার সময় বগুড়া শহরের কাটনারপাড়া ঈদগাহ মাঠ এলাকায় পূর্বশত্রুতার জেরে রড, এসএস পাইপ ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় দক্ষিণ বৃন্দাবনপাড়া এলাকার দুলাল শেখের ছেলে রবিউল ইসলাম বিদ্যুৎ শেখকে। এঘটনায় নিহত বিদ্যুৎ শেখের বাবা দুলাল শেখ বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন৷

র‍্যাব আরো জানান, হত্যা মামলা হওয়ার পর থেকেই আসামি গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-১২। পরে গোয়েন্দা তথ্যে ভিক্তিতে শুক্রবার বিকেল ৩.৩০ ঘটিকার সময় র‍্যাব-১২ বগুড়া ও র‍্যাব-১ গাজিপুর ক্যাম্পের অভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার ভবানীপুর বাজার এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে।

র‍্যাব-১২ সিপিএসপি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, গ্রেপ্তার এড়াতে আসামিরা এতদিন আত্মগোপনে ছিল। কিন্তু র‍্যাবের চৌকস টিমের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com