• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

ছাত্রীদের হলে ঢুকে ধর্ষণের হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতাই এবার গোবিপ্রবিতে সহকারী অধ্যাপক

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫

শাকিল আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) সাবেক সহ-সভাপতি ইমদাদুল হক সোহাগ একসময় বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ঢুকে ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়াসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় ছিলেন। এবার তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-তে প্রভাষক থেকে পদোন্নতি পেয়ে হয়েছেন সহকারী অধ্যাপক।

জানা গেছে, গত ৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে সিলেকশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে রিজেন্ট বোর্ডের ৪০তম সভায় কয়েকজন শিক্ষকের পদোন্নতি অনুমোদন করা হয়। তারই ধারাবাহিকতায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের প্রভাষক ইমদাদুল হক সোহাগকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়।

অথচ এই শিক্ষকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। শেখ রাসেল হলের প্রভোস্ট থাকা অবস্থায় তিনি দাড়ি রাখা শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া, সিটের জন্য আবেদন করলে ভাইভায় মোবাইল চেক করে শিবির করেন কিনা দেখা, বেছে বেছে ছাত্রলীগ নেতাকর্মীদের সিট দেওয়া এবং ‘সাতক্ষীরা জামায়াত এলাকা’ বলে এক শিক্ষার্থীকে পরীক্ষায় শূন্য মার্ক দেওয়ার মতো ঘটনাও তার বিরুদ্ধে অভিযোগ হিসেবে উঠে এসেছে। এছাড়া, ধর্ম নিয়ে কটূক্তি করে “ধর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু সংস্কৃতি ছাড়া বাঁচতে পারে না” — এমন বক্তব্যও তার বিরুদ্ধে রয়েছে।

সবচেয়ে আলোচিত অভিযোগটি ২০১৫ সালের ৩০ এপ্রিলের। তখন ছাত্রলীগের সহ-সভাপতি থাকা অবস্থায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ঢুকে ছাত্রীদের ধর্ষণের হুমকি দেন তিনি। সেই সময় এ ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিল। এছাড়াও জুলাই গণহত্যা চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের নাম, ঠিকানা সরবরাহ করে হুমকি-দমনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক ইমদাদুল হক সোহাগকে একাধিকবার মুঠোফোনে কল করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে পদোন্নতি নিয়ে গোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন,

“আমার অজান্তেই এই প্রমোশন হয়েছে। হায়ার বোর্ডে আমাকে রাখা হয়নি, ফলে ভাইভার সময় আমি উপস্থিত ছিলাম না। দুই একজন চালাকি করে তাদের নাম ঢুকিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা ব্যবস্থা নেব, তবে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন,

“এর আগেও বাংলা বিভাগের এক শিক্ষককে নিয়ে অভিযোগ হয়েছিল, তাকেও এক বছর আগে প্রমোশন দেওয়া হয়েছে। দীর্ঘদিন রিজেন্ট বোর্ড না হওয়ায় আগের সুপারিশগুলো এবার কার্যকর হয়েছে। কোনো বডি থেকে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ বা শাস্তিমূলক নির্দেশনা পাইনি। তিনি প্রতিদিন ক্লাস নেন, ক্যাম্পাসে চলাফেরা করেন — কোনো বাধার সম্মুখীন হন না। আমরা স্বতঃপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নিতে পারি না, তাহলে আমাদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে। শিক্ষার্থীরা যে লিখিত অভিযোগ দিয়েছে, সেটিও সরাসরি অপরাধ প্রমাণ করে না। প্রমাণ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com