• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মোংলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

dailydhakamail / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৯ জুলাই, ২০২৫

অতনু চৌধুরী (রাজু), ব্যুরো চীফ, খুলনা:- বন্দর ও পর্যটন নগরী মোংলা থেকে “মোংলা-ঢাকা” ও “ঢাকা-মোংলা” দুটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

৮ জুলাই, মঙ্গলবার সকালে পৌরসভা চত্বরে “আমরা মোংলাবাসী” ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সংঘের সভাপতি, পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে বক্তব্য রাখেন—

মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জুলফিকার আলী

মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি মোঃ হাবিব মাস্টার

মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান

সাবেক পৌর কাউন্সিলর আঃ কাদের

পর্যটন ব্যবসায়ী ও জামায়াত নেতা মোঃ আনিসুর রহমান

সুন্দরবন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মোঃ এমাদুল হাওলাদার

মাঝিমাল্লা ইউনিয়নের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সমুদ্রবন্দর, ইপিজেড, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্পাঞ্চল ও সুন্দরবনের নিকটবর্তী হওয়ায় মোংলা এখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে উঠছে। অথচ এখনও মোংলার সঙ্গে ঢাকার কোনো সরাসরি আন্তঃনগর রেল সংযোগ নেই। ফলে ব্যবসা-বাণিজ্য, শিল্প উন্নয়ন ও পর্যটন খাতে মোংলার সম্ভাবনাগুলো পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

বক্তারা আরও বলেন, মোংলা-ঢাকা ও ঢাকা-মোংলা দুটি আন্তঃনগর ট্রেন চালু হলে একদিকে যেমন বন্দরনির্ভর ব্যবসা-বাণিজ্যে গতি আসবে, অন্যদিকে পর্যটন শিল্পেরও বিকাশ ঘটবে। এতে জাতীয় অর্থনীতি উপকৃত হবে এবং সরকারের ভারসাম্যপূর্ণ উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন আরও ত্বরান্বিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী বলেন, “মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য বহুগুণে বাড়বে। এতে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।”

সুন্দরবন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের মোঃ এমাদুল হাওলাদার বলেন, “এই ট্রেন চালু হলে সুন্দরবনভিত্তিক পর্যটন সহজ, নিরাপদ এবং সাশ্রয়ী হবে।”

সভাপতি মোঃ নূর আলম শেখ বলেন, “সরকারের কাছে আমাদের জোর দাবি, অবিলম্বে মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু করতে হবে। এতে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, যা দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com