• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

পুরান ঢাকায় চাঁদা না দেওয়ার ‘অপরাধে’ ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, ঘাতকের রক্ত নৃত্যে স্তব্ধ জনপদ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

 

মোঃ রিফাত আহমেদ, ঢাকা। ১১ জুলাই, ২০২৫
পুরান ঢাকার বংশাল এলাকায় আজ দুপুরে ঘটে গেল এক ভয়াবহ ও বেদনাদায়ক ঘটনা। রাশেদুল ইসলাম নামে এক সৎ ও নিরীহ মুদি ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চাঁদা না দেওয়ার কারণেই তার এই মর্মান্তিক পরিণতি বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাশেদুল ইসলাম রাজনীতি করতেন না। এলাকার বহুদিনের পরিচিত মুখ, একজন পরিশ্রমী মানুষ। কারও সঙ্গে তার বিরোধ বা শত্রুতা ছিল না। অথচ তাকে শুধু এ কারণে হত্যা করা হলো যে, তিনি এক যুবদল নেতা পদপ্রার্থীর চাঁদার দাবি মানেননি।

দুপুর আনুমানিক ২টার দিকে, দোকান বন্ধ করে বাসায় ফেরার সময় বংশাল রোডের মাথায় কয়েকজন সন্ত্রাসী তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপাতে থাকে তারা। রাশেদ রাস্তায় লুটিয়ে পড়েন। এরপর যা ঘটে তা দেখে স্তব্ধ হয়ে যায় এলাকার মানুষ।

একজন প্রত্যক্ষদর্শী, নাম প্রকাশে অনিচ্ছুক, কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“ভাই, সে কিছুই বলেনি… শুধু বলছিল, ভাই আমারে মাইরেন না… আমার বাচ্চা আছে…। কিন্তু ওরা থামেনি। মানুষ মারার পর লাশের উপর দাঁড়ায়া হাত তুলতেছিল, হাসতেছিল। আমরা চোখের সামনে দেখলাম, কিন্তু কিছুই করতে পারলাম না।”

আরেক দোকানদার বলেন,
“রাশেদ ভাই ভালো মানুষ আছিল। উনি বলছিলেন, আমি চাঁদা দিব না। রাজনীতি করি না। এখন চাঁদা না দিলেই যদি জীবন যায়, তাহলে তো আমরা সবাই ঝুঁকিতে আছি।”

স্থানীয় এক পথচারী জানালেন,
“ঘটনাটা ৩-৪ মিনিটেই শেষ। রাস্তা ভর্তি মানুষ, কেউ কিছু করেনি। আমরা শুধু ভয় পেয়ে চুপচাপ দাঁড়িয়ে ছিলাম। কারণ আমরা জানি, যারা মারছে, তারা শক্তিশালী দলের ঘনিষ্ঠ। কেউ কিছু বললে, পরের লাশ হয়তো সে-ই হতো।”

এই ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, একজন রক্তাক্ত দেহের উপর দাঁড়িয়ে বিজয়ের ভঙ্গিতে হাত তুলছেন, হাঁসছেন—যেন এটা কোনো উৎসব।

পুলিশ বলছে, “তদন্ত চলছে”, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি, যা জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

ঘটনার পর থেকেই এলাকাজুড়ে শোক, ক্ষোভ আর আতঙ্কের পরিবেশ। নেটিজেনরা প্রশ্ন তুলছেন—এ কেমন দেশ, যেখানে চাঁদা না দিলে প্রকাশ্যে খুন হতে হয়? প্রশাসন কেন নীরব? আর সমাজ কেন নিশ্চুপ?

এই ঘটনা যেন কেবল রাশেদের মৃত্যু নয়, বরং বিবেকের মৃত্যু।
এই লজ্জা রাষ্ট্রের একার নয়, আমাদের সবার।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com