• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

অবশেষে কলেজ কর্তৃপক্ষ ডুমুর গাছ কাটার সিদ্ধান্ত থেকে সরে এসেছে

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৫০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণের বহু পুরনো গাছ কেটে ফেলার নিলাম প্রক্রিয়ার বিরুদ্ধে পরিবেশবাদী সংগঠন হিজিবিজি ও পরিবেশ বীক্ষণ-এর তীব্র প্রতিবাদ এবং লিখিত আপত্তির মুখে অবশেষে কলেজ কর্তৃপক্ষ ডুমুর গাছ কাটার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। কলেজ অধ্যক্ষ এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, “ডুমুর গাছ কর্তনের কোনো পরিকল্পনা বাতিল করা হয়েছে; শুধু সরকারি পরিপত্র অনুযায়ী অন্যান্য গাছ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সম্প্রতি কলেজ প্রশাসন একাধিক গাছ কর্তনের জন্য নিলামের বিজ্ঞপ্তি দেয়। এতে কলেজ চত্বরে অবস্থিত একটি বহু বছরের ডুমুর গাছ, যেটি কুড়িগ্রাম জেলার একমাত্র ডুমুর গাছ বলে চিহ্নিত, সেটিও নিলামের তালিকায় উঠে আসে। বিষয়টি জানাজানি হলে হিজিবিজি ও পরিবেশ বীক্ষণ যৌথভাবে প্রতিবাদ জানায় এবং কলেজ কর্তৃপক্ষের বরাবর একটি লিখিত আবেদনপত্র দাখিল করে।

আবেদনে বলা হয়, “বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রয়োজনীয় মানদণ্ডের তুলনায় ভয়াবহভাবে কম। সেই পরিস্থিতিতে কলেজ প্রাঙ্গণের মতো গুরুত্বপূর্ণ জায়গায় গাছ কাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে ডুমুর গাছটি বিলুপ্তপ্রায় এবং পরিবেশগত ঐতিহ্যের অংশ।”

প্রতিবাদ সংগঠনের সদস্যদের ভাষ্য অনুযায়ী, এই গাছ শুধুমাত্র প্রাকৃতিক ভারসাম্যের অংশ নয়, বরং কুড়িগ্রামের পরিবেশ ইতিহাসের প্রতীক। তাই গাছটিকে ‘প্রাকৃতিক ঐতিহ্য বৃক্ষ’ হিসেবে ঘোষণা করার দাবিও তারা উত্থাপন করেছেন।

হিজিবিজির সম্পাদক রাজ্য জ্যোতি ও পরিবেশ বীক্ষনের আহ্বায়ক সান্নিধ্য বর্মা স্বরুপ বলেন,

> “এটি আমাদের আংশিক বিজয়। প্রশাসন বুঝতে বাধ্য হয়েছে যে জনগণ এখন সচেতন এবং গাছ হত্যার কোনো সিদ্ধান্ত সহজে মেনে নেয় না।”

তবে পরিবেশকর্মীরা এখানেই থেমে থাকতে রাজি নন। তারা জানিয়েছেন, সরকারি পরিপত্র অনুযায়ী যেসব গাছ কাটা হবে, তা যেন কোনোভাবেই পরিবেশের ক্ষতি না করে—সে বিষয়েও তারা নজর রাখবেন। পাশাপাশি ভবিষ্যতে কলেজ প্রাঙ্গণে গাছ রোপণ কর্মসূচি এবং পরিবেশ সচেতনতা কার্যক্রম চালুর প্রস্তাব দেওয়া হবে বলে জানান সংগঠনের নেতারা।

এদিকে স্থানীয়ভাবে এই প্রতিবাদ ও সাড়া পাওয়া সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেক শিক্ষক ও শিক্ষার্থীও।

গাছ বাঁচানো মানে ভবিষ্যৎ বাঁচানো — এই বার্তা পৌঁছে যাচ্ছে কুড়িগ্রামের প্রতিটি প্রান্তে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com