• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম কাগজীর গণসংযোগ ও লিফলেট বিতরণ।

dailydhakamail / ২৩৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- খুলনা-৬ (পাইকগাছা- কয়রা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম কাগজি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
গতকাল খুলনা জেলার পাইকগাছা থানার হরিঢালী ইউনিয়ন এর মাহমুদ কাঠি খেয়া ঘাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ শেষে হরিঢালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেব ভদ্রের  সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণমানুষের নেতা সাংবাদিক জগতের আইকন জিয়া ফাউন্ডেশন এর পরিচালক মোঃ আমিনুল ইসলাম কাগজি। তিনি এ সময় বলেন আমি সব সময় পাইকগাছা কয়রা এলাকার সাধারণ মানুষের সঙ্গে ছিলাম আছি থাকবো। যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনাদের সাথে নিয়ে বিএনপি ধানের শীষ প্রতীক কে বিজয়ী করবো ইনশাল্লাহ। তিনি এ সময় আরো বলেন অবশ্যই আপনারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা কৃষক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন, আমরা পাইকগাছা কয়রা এলাকার জনসাধারণ সব সময় অবহেলিত রয়েছি। বিগত দিনে যখন যে  সংসদ সদস্য  নির্বাচিত হয়েছে তারা নিজেদের ভাগ্যের উন্নয়নে কাজ করেছে । এলাকার তেমন কোন উন্নয়ন লক্ষনীয় নয়। আমরা এমন একটি নেতা চাই যিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। অবহেলিত জনপদের জনগণের দুঃখ দুর্দশা বুঝবেন। বিএনপি নেতা শেখ জাকির হোসেন এর সার্বিক পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছার কৃতি সন্তান সচিব তোহিদুর রহমান,এসময় আরো উপস্থিত ছিলেন এক নম্বর হরি ঢালী ইউনিয়নের  দুই নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মীর আছাফুর রহমান, মোঃ কাশেম, মোঃ মাহবুব, মোঃ হারুন গাজী, যুগল বিশ্বাস, কার্তিক বিশ্বাস, দুলাল বিশ্বাস, আব্দুল খালেক,, রহমান প্রমুখ ।

অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক অড বিএনপির সভাপতি মোঃ শুকুর আলী। এই সময় অসহায় রোগীদের ঢাকাতে চিকিৎসার জন্য ব্যবস্থা করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুল ইসলাম কাগজি । তিনি এ সময় বলেন, আমরা এলাকার মানুষের সূচিকিৎসার ব্যবস্থা নিজ উদ্যোগে করছি। আপনাদের সহযোগিতা পেলে এলাকার জনসাধারণের উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। আমরা চাই দেশের সুশাসন ও জনগণের কল্যাণ নিশ্চিত হোক। এই গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে আমরা জনগণের কাছে আমাদের পরিকল্পনা ও নীতি পৌঁছে দিচ্ছি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com