• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

বদলগাছীতে শারদীয় দূর্গোৎসব কে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা !

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৭৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

বুলবুল আহমেদ বুলু বদলগাছী (নওগাঁ )প্রতিনিধিঃ আসন্ন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দূর্গা পূজাকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলার মন্দিরগুলোতে এখন প্রতিমা তৈরির আর মন্ডব তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকসহ মৃৎ শিল্পীরা। দিনরাত পরিশ্রম করে শিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় কাদামাটি, খড়, বাঁশ, সুতলি আর রঙ-তুলি দিয়ে তৈরি করছেন একেকটি প্রতিমা।উপজেলা কেন্দ্রীয় মন্দির সহ ৮টি ইউনিয়নের মন্দির-মণ্ডপ প্রাঙ্গণে বিভিন্ন আকার আর নানা ধরনের দেবী দুর্গার প্রতিমা বানানো হচ্ছে।প্রকৃতিতে চলছে এখন শরৎকাল। শরতের শুভ্রতার সঙ্গে আসছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শিশির ভেজা ভোর-আকাশে সাদা মেঘের ভেলা আর শরতের নরম কাশফুলের ছোঁয়া যেন প্রকৃতিতে জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে দেশের উত্তরের জেলা নওগাঁর বদলগাছী উপজেলায় সনাতনী পল্লীতে প্রতিমা তৈরিতে কারিগরেরা ব্যস্ত সময় পার করছেন। মৃৎশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় আর রঙ-তুলির আচড়ে প্রতিমাগুলি হয়ে উঠছে অপরূপ প্রাণবন্ত । খড় আর কাঁদা মাটি দিয়ে প্রতিমা তৈরি শেষ হলেই শুরু হবে প্রলেপ ও রঙের কাজ। একই সঙ্গে শরতের দুর্গোৎসবকে পরিপূর্ণভাবে সাজাতে দিনরাত মন্ডব গুলোতে চলছে ব্যাপক সাজ সজ্জার প্রস্তুতি। খড় আর কাদামাটি দিয়ে প্রতিমার তৈরির কাজ শেষ হলে চলবে রঙ- তুলি-অলংকার দিয়ে প্রতিমা সাজানোর কাজ। বদলগাছী-উপজেলা’সদর-আধাইপুর ,মথুরাপুর, মিঠাপুর ,পাহাড়পুর, কোলা, বিলাশবাড়ী সহ ৮টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে এমন চিত্র দেখা। কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে গড়ে তোলা হচ্ছে দেবীদুর্গার প্রতিমা। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবীদুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুরসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা। মৃৎশিল্পী কালিপদ মালাকার জানান, প্রতিবছরই অধীর আগ্রহে দেবীদুর্গার প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকি। শুধু জীবিকার জন্যই নয়। দেবীদুর্গার প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা। দুর্গা মাকে মায়ের মতোই তৈরি করা হচ্ছে। পূর্বের চেয়ে কাজের ব্যয় বাড়ার কারণে খরচ নিয়ে কিছুটা শঙ্কিত।প্রতিমা কারিগর বাদল পাল জানান,এবছর প্রতিমা তৈরিতে ১৫ হাজার থেকে প্রকারভেদে ৫০হাজারের অধিক টাকা করে আজুরা নেওয়া হচ্ছে। আগের তুলনায় এবার কাজের চাপ খানিকটা বেশি হওয়ায় দিনরাত পরিশ্রম করতে হচ্ছে । নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে পারবে এমনটাই আশা। একই সাথে এবার প্রতিমা তৈরি করে ভাল আয় হবার আশাবাদী করছেন মৃৎশিল্পীরা। বদলগাছী পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক -সব্রত কান্তি মন্ডল জানান,দূর্গোৎসব গতবারের চেয়ে এবার ভালোভাবে হবে। বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি জানান,এ উপজেলায় এবার ১০৪টি পূজা মন্ডবে দূর্গোৎসব পালিত হবে ।আসন্ন শারদীয় দূর্গোৎসবকে ঘিরে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে ,সুষ্ঠু সুন্দর ভাবে দূর্গা পূজা উদযাপন করবে উপজেলার সনাতন ধর্মের লোকজন। আসন্ন শারদীয় দূর্গোৎসবকে ঘিরে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে ,সুষ্ঠু সুন্দর ভাবে দূর্গা পূজা উদযাপন করার আশা এমনটাই বলছেন পূজা উদযাপন ফ্রন্ট।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com