• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বাগেরহাটের রামপালে ৪৫টি পরিবার জোয়ারের পানিতে প্লাবিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কৈগর্দ্দাসকাটি চর এলাকায় জোয়ারের পানিতে ৪৫টি পরিবারের বাড়িঘর প্লাবিত হয়েছে। প্রতিদিন দিন-রাতে দুই দফা জোয়ারে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরম্ভা ইউনিয়নের দুর্গম এই চরাঞ্চলে প্রায় ৬-৭ শতাধিক মানুষ বসবাস করেন। এর মধ্যে প্রায় ৫০টি পরিবারের বাড়িঘরের চারপাশে সুরক্ষার বেড়িবাঁধ না থাকায় অমাবস্যা ও পূর্ণিমার সময় জোয়ারের পানি ঢুকে পড়ে। এতে ঘরবাড়ি ডুবে যাওয়ার পাশাপাশি মাছ চাষ, গবাদি পশু পালন, রান্না ও বসবাসে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ফলে শিশুদের পড়াশোনা ও স্কুলে যাতায়াত ব্যাহত হচ্ছে। রান্নাঘরে পানি ঢুকে যাওয়ায় অনেক পরিবার না খেয়েই দিন কাটাচ্ছে। দুই কিলোমিটারজুড়ে ফসলের মাঠ পানিতে তলিয়ে যাওয়ায় আমন ধানের চারা নষ্ট হয়ে গেছে।

এলাকায় সুপেয় পানির কোনো ব্যবস্থা না থাকায় চার কিলোমিটার দূর থেকে পানি আনতে হচ্ছে। কাছাকাছি কোনো স্কুল না থাকায় শিশুদের পড়াশোনায় বড় বাধা তৈরি হয়েছে। চলাচলের পথ জোয়ারের পানিতে ডুবে গিয়ে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। অনেক পরিবার রাতে ঘুমানোর জায়গারও সংকটে পড়েছে। শুকনো খাবার ও নদীর পানি খেয়েই কোনো রকমে দিন পার করছেন তারা।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই চরাঞ্চলে ভূমিহীন পরিবারগুলো খাস জমিতে বসবাস করলেও প্রভাবশালী ভূমিদস্যুরা সরকারি জমি দখল করে মাছ ও ধান চাষ করছেন। সরকারের সময়ে প্রভাব খাটিয়ে কিছু নেতা নাম-বেনামে এসব জমি দখল করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

প্লাবিত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তা ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com