• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

রাঙ্গাবালীতে পন্টুনের সাথে আকস্মিক ধাক্কায় নিখোঁজ জেলে

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

মোঃ কবির হাওলাদার
সিনিয়র রিপোর্টার

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় চর মোন্তাজ ইউনিয়ন পন্টুনের সাথে আকস্মিক ধাক্কায় মাছ ধরার  ট্রলার থে‌কে  ছিঁটকে প‌ড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীত এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলের নাম মো. আল আ‌মিন (৩৫)। তিনি গলাচিপা উপজেলাধীন চর বিশ্বাস ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সাগর থেকে মাছ ধরে আজ সকালে তীরে ফিরেছেন।
এ ঘটনার পর থে‌কে নৌ-পুলিসের উপস্থিতিতে নদীতে জাল ফে‌লে নি‌খোঁজ জে‌লে‌কে  উদ্ধা‌রের চেষ্টা চালা‌চ্ছে স্থানীয়রা। ট্রলার মা‌লিক আসাদুল প্যাদা ব‌লেন,”আজ সোমবার সকাল ৯টার দি‌কে তার মাছ ধরার ট্রলার সাগর থে‌কে ফি‌রে  চরমোন্তাজ  লঞ্চঘাটে নোঙ‌র ক‌রে।  এসময় ট্রলার‌টি পন্টু‌নের সা‌থে আক‌স্মিক ধাক্কা লা‌গে । এ‌তে ট্রলা‌রে থাকা আল আ‌মিন  ছিঁট‌কে বুড়াগৌরঙ্গ নদী‌তে প‌ড়ে যায়।  ত‌বে এসময়  মালিক  ট্রলা‌রে ছিলেন না ব‌লে জানান।
চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, পন্টু‌নের  সাথে এক‌টি মাছ ট্রলার বাধার সময় আল-আমিন না‌মে এক জে‌লে  পা পিছলে নদী‌তে পড়ে যায়। এরপর স্থানীয়রা নদী‌তে জাল ফে‌লে উদ্ধারের চেষ্টা অব‌্যাহত রে‌খে‌ছেন। ত‌বে এখন পর্যন্ত উদ্ধার হয়‌নি। ফায়ার সা‌র্ভি‌সের ডুবু‌রি দল‌কে খবর দেয়া হ‌য়ে‌ছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com