• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কেনা দামের থেকে কমে তেলের দাম সমন্বয় করেছি: জ্বালানিমন্ত্রী এলপিজির দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার: সংসদে জ্বালানি মন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকায় আসছে ডাটাবেজ: তথ্যমন্ত্রী বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী শেরপুরে বিএনপি কর্মী মতিন হত্যার ২৯ মাসেও বিচার মেলেনি ঢাকা শহরে আমার কোনো বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ ইসালে সওয়াব মাহফিলে দোয়া ও স্মরণে ভাসলেন মরহুম মইনুল মাস্টার নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই। সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী

বাগেরহাটের মোল্লাহাটে বিপুল পরিমাণ অস্ত্র ও বুলেটসহ আটক ১১

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৯১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

✍️ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মোল্লাহাট থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ১১ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাটের আবুল খায়ের সেতুর টোলপ্লাজার সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ স্থানীয় গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল আবুল খায়ের সেতু এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর ঢাকা মেট্রো-চ ১৫-৬৭৭০ নম্বরের একটি মাইক্রোবাস তল্লাশি করে পুলিশ ৪টি বিদেশি পিস্তল এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করে।

তিনি আরও জানান, মাইক্রোবাসে থাকা ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ সুপার জানান, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং তদন্ত শেষে আগামী দিনে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এদিকে, এমন একটি বড় ধরনের অস্ত্র উদ্ধার ও চক্রের সদস্যদের আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন সফল অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com