• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি কুড়িগ্রামে এনসিপি’র গণমিছিল

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

আসাদুজ্জমান,কুড়িগ্রাম প্রতিনিধি: ০৫-০৮-২০২৫

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার বিকেল ৫ টায় কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে একটি গণমিছিল বের করেন এনসিপি কুড়িগ্রাম জেলার শাখা নেতাকর্মীরা।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে সমাবেশে মিলিত হয়।

এসময় জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মুকুল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, মাহমুদুল হাসান জুয়েল, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এম রশীদ আলী, সদস্য সচিব তারিকুজ্জামসন তমাল, জাতীয় শ্রমিক শক্তির জেলা আহ্বায়ক মমিনুর রহমান প্রমুখ।

সংগঠনের প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া বলেন, ফ্যাসিবাদ তাড়ানোর এক বছর পেরিয়ে গেলেও এখনো ফ্যাসিবাদী গোষ্ঠী বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তারা তৎ পেতে আছে সুযোগের। তাই প্রশাসনকে শক্ত হাতে এদের দমন করতে হবে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, এই সরকার শহীদের রক্তের উপর দাড়িয়ে আছে, তাই সরকারকে বলবো শহীদের রক্তের সাথে কখনো বেইমানী করবেননা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার ছাড়া কোন নির্বাচন দেবেন না।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাওলানা দিনার মিনহাজ, সদস্য আসাদুজ্জামান, লিটু সরকার, আইয়ুব আলী, আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ।#


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com