• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে হত্যা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
Oplus_16908288

মোঃ গুলজার রহমান ক্রাইম রিপোর্টার বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফাহিম হোসেন (১৯) নামে এক তরুণ ঢালাই মিস্ত্রিকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। নিহত ফাহিম বগুড়া শহরের মাটিডালি বিমান মোড় এলাকার আব্দুর রশিদের ছেলে।
​নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, একই এলাকার তনয় নামে এক বখাটে যুবক দীর্ঘ দিন ধরে ফাহিমের বড় বোনকে উত্ত্যক্ত করে আসছিল। দেড় বছর আগে বোনের বিয়ে হয়ে গেলেও তনয়ের হয়রানি থামেনি।
​এর আগে ছয় মাস আগে ফাহিমের দুলাভাই সেতুকে ছুরিকাঘাত করেছিল তনয়। সেই ঘটনায় স্থানীয়ভাবে সালিশি বৈঠক বসলে সেখানেও ফাহিম ও তার ভাই শাহীনকে ছুরিকাঘাত করা হয়। ভুক্তভোগী পরিবার জানায়, এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
​​শনিবার সকাল ৯ টার দিকে ফাহিম তার কর্মস্থলে (ঢালাই কারখানা) যাচ্ছিলেন। সদর উপজেলা পরিষদের সামনে পৌঁছালে বখাটে তনয় তাকে একা পেয়ে অতর্কিত হামলা চালায়। ফাহিমের বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে ঘাতক তনয় দ্রুত পালিয়ে যায়।
​স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের শেষে বাসায় আনার পর তৈরি করে হয় এক হৃদয় বিদারক দৃশ্যের,এমন মৃত্যু কারো কাম্য নয়।
​এই বিষয়ে বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাহাফুজ আলম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com