• সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী পুলিশের জন্য সুখবর! ওভারটাইম ভাতা ও অবসরে অনারারি পদোন্নতি চালুর পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরের বেজপাড়ায় রাস্তা নিয়ে বিরোধ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫

মোঃ রফিকুল ইসলাম সবুজ

যশোর শহরের বেজপাড়া কবরস্থানসংলগ্ন বারো ঘর কলোনির সামনের একটি রাস্তা নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। আজ শনিবার (৫ জুলাই) সারাদিন ধরে উত্তেজনা চলতে থাকে। বিকেলে হঠাৎ একপক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়, এতে দুইজন আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শুক্রবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, বারো ঘর কলোনির রাস্তার একপাশের একটি প্রাচীর ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়রা জানান, মৃত খোরশেদের ছেলে ফাহিম ও জামাই রনি লোকজন নিয়ে এসে প্রাচীরটি ভেঙে দেন এবং বারো ঘর কলোনির মূল সড়কের সঙ্গে তাদের বসতঘর সংযুক্ত করেন।

বাসিন্দাদের অভিযোগ, ফাহিমদের নিজস্ব পৌরসভার রাস্তা থাকলেও, তারা জোরপূর্বক এই রাস্তাটি দখলের চেষ্টা করছেন। বারো ঘর কলোনির বাসিন্দা বিল্লাল হোসেন, মিকাইল হোসেন, আব্দুল মালেক, আব্দুল কাদের, সোরাব আলী, দীপা ও শিপা বলেন, এই রাস্তাটি তাদের নিজস্ব জায়গা ছেড়ে তৈরি করা হয়েছিল, যাতে সব বাসিন্দা সহজে চলাচল করতে পারেন। তারা আরও জানান, রাস্তার মুখে একটি দেয়াল তৈরি করে চলাচল নিয়ন্ত্রিত রাখা হয়েছিল, যার ওপাশে খোরশেদের বাড়ি। অথচ খোরশেদের বাড়ির দুই পাশেই বৈধ পৌরসভার রাস্তা রয়েছে। তবুও প্রভাব খাটিয়ে তাদের রাস্তা দখলের চেষ্টা করা হচ্ছে।

বাসিন্দারা অভিযোগ করেন, শনিবার সকালে খোরশেদের পরিবার প্রাচীর ভেঙে রাস্তাটি জবরদখল করে। এ সময় প্রতিবাদ জানালে তাদের হুমকি-ধামকি দেওয়া হয়। বিকেলে খোরশেদের স্ত্রী মুন্নী, মেয়ে চাঁদনী, ছেলে ও জামাতাসহ বহিরাগতরা এসে বারো ঘর কলোনির হাবিবের স্ত্রী শিল্পী এবং নাসিমের স্ত্রী ডলির ওপর হামলা চালান। এ সময় শিল্পীর বুকে ইট ছুড়ে আঘাত করা হয়।

পরে পুলিশকে খবর দিলে যশোর কোতোয়ালি থানার এসআই মিনারা খাতুন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, অভিযুক্ত রনি সাবেক কাউন্সিলর রিয়াজের ভাইপো। বিএনপির প্রভাব দেখিয়ে তিনি এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন করছেন। কেউ কেউ দাবি করেন, ওই বাড়িতে মাদক কারবারও চলে। এ কারণে বিকল্প রাস্তাটি ব্যবহার করতে মরিয়া তারা।

অন্যদিকে খোরশেদের স্ত্রী মুন্নীর দাবি, তাদের জমির বৈধ কাগজে এই রাস্তাটির অস্তিত্ব রয়েছে। কিন্তু বারো ঘর কলোনির বাসিন্দারা তাদের চলাচল করতে দিচ্ছিলেন না। বাধ্য হয়েই তারা প্রাচীর ভেঙে চলাচলের পথ উন্মুক্ত করেছেন।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com