• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এখনই নিতে হবে কঠোর পদক্ষেপ -আব্দুস সালাম পিন্টু

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৩২৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

 

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে জনগনের জন্য কাজ করতে হবে, জনগনের খেদমত করতে হবে। জনগণের বন্ধু হিসেবে তাদের উপকারে আসতে হবে। সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু গত শুক্রবার ১৮জুলাই রাতে টাঙ্গাইলের গোপালপুর শিল্প ও বণিক সমিতি কর্তৃক আয়োজিত মত-বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন -আওয়ামীলীগের সময়ে যারা অত্যাচার করেছে, নির্যাতন-নিপীড়ন করেছে, জুলুম করেছে, তাদের কিন্তু আমরা রক্ষা করবো না, কেননা জুলুমবাজদের কোন মাপ নাই। আর সাধারণ মানুষ যারা আওয়ামীলীগে ভোট দিতে পারে, আমারেও ভোট দিতে পারে, তাঁদের উপর চাঁদাবাজি ও জুলুম করা বন্ধ করতে হবে।
উপজেলা বিএনপির সভাপতি ও সমিতির আহবায়ক খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে গোপালপুর বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
শহর বিএনপির সভাপতি ও সমিতির সদস্য সচিব খালিদ হাসান উথানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, সম্পাদক কাজী লিয়াকত,শহর বিএনপির সম্পাদক মো: চাঁন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন,শহর যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,বিএনপি নেতা ছানোয়ার হোসেন ছানা, হুমায়ুন কবির প্রমুখ।
আগামীদিন থেকেই গোপালপুরে চাঁদাবাজি বন্ধ, নেশা খাওয়া ও মাতলামি বন্ধ।রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখা সহ ক্রেতারা যাতে দূর থেকে নির্ভয়ে গোপালপুর আসতে পারে তার জন্য যা যা করণীয় তা করার আশ্বাস দিয়ে বণিকদের উদ্দেশ্য করে বক্তারা বলেন :দোকানে বাঁশি আর লাঠি রাখবেন।জুলুমবাজদের সঙ্গবদ্ধভাবে সবাই মিলে প্রতিরোধ করবেন।দেখি তাদের কে বাঁচাতে আসে।
এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমিতির নেতৃবৃন্দ সহ সকল বণিক সদস্য সভায় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com