• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

রুমায় মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

dailydhakamail / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

শৈহ্লাচিং মার্মা, রুমা প্রতিনিধি (বান্দরবান):

বান্দরবানে রুমা মারমা সম্প্রদায়ের একমাত্র সামাজিক সংগঠন মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (মাওএ)-এর ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রুমা বাজার সংলগ্ন মাওএ ভবনে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচনের বিস্তারিত তফসিল জানানো হয়।

তফসিল ঘোষণা করেন মাওএ-এর এডহক কমিটির সদস্য সচিব ও রুমা সাঙ্গু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রুচিং মারমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমা প্রেস ক্লাবের সভাপতি ও মাওএ-এর সাবেক সভাপতি শৈহ্লাচিং মার্মা, মাওএ এডহক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মার্মা, চিংশৈথুই মার্মা, মাজাইনু মার্মা, জুলিমং মার্মা এবং সাংবাদিক উবাসিং মার্মা সহ মার্মা সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৯ জানুয়ারি ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চালানো হবে। একই দিন ভোট গণনা ও ফলাফলও ঘোষণা করা হবে।

নির্বাচনের মাধ্যমে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং সাংগঠনিক সম্পাদক এই চারটি পদে সরাসরি ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী:
মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ৮ জানুয়ারি।
মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ১১ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি।
প্রার্থীদের জন্য মনোনয়ন ফরমের নির্ধারিত ফি ৫০০ টাকা।

নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই মার্মা সম্প্রদায়ের সদস্য এবং রুমা উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত বা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী, মৌজা হেডম্যান, পাড়া প্রধান বা কারবারি, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি এবং সমাজে গ্রহণযোগ্যতা সম্পন্ন ব্যক্তি। তবে তারা অবশ্যই মার্মা সম্প্রদায়ের সদস্য এবং রুমা উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য ও আবেদনপত্র সংগ্রহের জন্য মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এডহক কমিটির আহ্বায়ক ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

মাওএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনটি ১৯৯০ সালের ১০ জুন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে কমিটির বিন্যাস ও পরিবর্তন ঘটিয়ে আসছে। এবার প্রথমবারের মতো তফসিল ঘোষণার পর রুমা উপজেলার মার্মা সম্প্রদায়ের মধ্যে নির্বাচনের প্রতি উল্লেখযোগ্য উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com