• শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

প্রভাব খাটিয়ে আবাদি জমি থেকে মাটি বিক্রি পাশের জমি হুমকির মুখে

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও আবাদি জমির মাটি কেটে ইট ভাটা মালিকদের কাছে বিক্রি করায় বিলীন হয়ে যাচ্ছে বিপুল পরিমাণ ফসলি জমি। আবাদি জমিতে গভীর খনন করে মাটি কাটায় কমছে জমির উর্বরতা।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, উলিপুর উপজেলা৩ নং দুর্গাপুর ইউনিয়নের ডিগডারী নামক নদীতে অবৈধ ভাবে চলছে বালু উত্তোলন। অবাধে বালু তোলায় হুমকির মুখে ডিগডারী নদীর দুই পারের জনবসতি। আবাদী জমি গুলো নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার হুমকিতে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রভাবশালী লোকজন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডিগডারী নদী থেকে ড্রেজিং মেশিনের সাহায্যে বালু উত্তোলন করছে। আবার কয়েক দিন আগে ভেকু দিয়ে মাটি কেটে ২৫ থেকে ৩০টির মত ট্রাক্টরে করে বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছিলো। পরবর্তীতে সেখানে মাটি না থাকায় নদী থেকে বালু উত্তোলন শুরু করলে নদীর মধ্যে একাধিক স্থানে গভীর কূপ সৃষ্টি হয়েছে। কিন্তু আইনি ব্যবস্থা সঠিক ভাবে প্রয়োগ না হওয়ায় বালু উত্তোলনকারী ভূমিদস্যুরা তাদের এসব অবৈধ কার্যক্রম চালিয়েই যাচ্ছে।

সচেতন মহলের অভিযোগ, এসব অপরাধীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না।

অনিয়ন্ত্রিত ভাবে এসব বালু উত্তোলনের কারণে নদীর বিপুল পরিমাণ ফসলি জমি, সড়ক ও বাঁধসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করলেও বন্ধ হয়নি মাটি কাটা।

উলিপুর উপজেলা বিএনপির ৩নং ওয়ার্ড সভাপতি মো. আবু বক্কর ছিদ্দিক সহ আরো অনেকেই এসব অবৈধ মাটি-বালু উত্তোলনকারী ভূমি দস্যুদের অবৈধ কার্যক্রম বন্ধ করা না হলে, বিপুল পরিমাণ আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

বালু উত্তোলনের ফলে আগামী বর্ষা মৌসুমে এলাকার জনসাধারণকে ভয়ানক অবস্থায় পড়তে হবে। তখন দুর্ভোগ দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না।

অপরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু প্রভাবশালী যার ফলে ডিগডারী নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে।কেউ বাধা দিলে আসে হুমকি-ধামকি। তবে একজন ব্যক্তি নাম প্রকাশ না করায় তিনি এই বিষয়টি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনকে একাধিকবার অবহিত করা হয়েছে। কিন্তু কোনো অজ্ঞাত কারণে ব্যবস্থা নেওয়া হয়নি।

বালু উত্তোলন ও মাটি বিক্রি দুটোর সাথে জড়িত স্থানীয় প্রভাবশালী কিছু নামধারী নেতা। তাদের ভয়ে কেউ মুখ খোলেনা।

উলিপুর উপজেলা এক কৃষি কর্মকর্তা বলেন, এই ইউনিয়নে প্রায় কয়েক টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১টি ইট ভাটার ইট পোড়ানোর লাইসেন্স রয়েছে। অপর কয়েক টি ইটভাটা লাইসেন্সবিহীন অবস্থায় চালু রয়েছে। এসব ইটভাটায় অব্যাহতভাবে আবাদি জমি গভীর ভাবে খনন করে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। জমির মালিকরা টাকার লোভে ইটভাটা মালিকদের কাছে মাটি বিক্রি করে ফসলি জমির ক্ষতি করছেন।

তিনি জানান, গত ১০ বছরে শুধু এই একটি উপজেলায় কয়েক শত হেক্টর জমির মাটি বিক্রি করার কারণে তিন ফসলি জমির ফসল উৎপাদন কার্যক্রম বিনষ্ট হয়ে গেছে। এভাবে প্রতি বছর উর্বর ফসলি জমির মাটি গভীর ভাবে কেটে নিয়ে যাওয়ার কারণে ফসলি জমির সংখ্যাও কমে যাচ্ছে।

ইটভাটা মালিকরা টাকার প্রলোভন দিয়ে জমির মালিকদের কাছ থেকে ফসলি জমির মাটি গভীরভাবে খনন করে নিয়ে যাচ্ছে। ফলে খনন করা জমিতে আর ফসল চাষের কোনো উপায় থাকে না। এভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার ফলে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়ে আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে।

উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে তাদের অভিযান অব্যাহত আছে। এর মধ্যে কয়েক জন বালু উত্তোলনকারীকে জরিমানা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, টাকার লোভে আবাদি জমির মাটি বিক্রি করায় আবাদি জমির সংখ্যা কমে যাওয়ার বিষয়টি আশংকাজনক।

তিনি আরো বলেন, ‘অভিযানের খবর বালু উত্তোলনকারীরা আগেই পেয়ে যান। যার কারণে
বেশির ভাগ অভিযান ব্যর্থ হয়ে যায়। তারপরও এই অভিযান চলতে থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com