• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার বদলগাছীতে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। বগুড়া–রংপুর সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক গণসংযোগ শেরপুর–ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভা বগুড়া-৬ আসনের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত মহাস্থানগড়ে পর্যটকের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই মূল হোতা ইমন গ্রেপ্তার, পলাতক আরও ৩ জন। উৎসবমুখর আয়োজনে শ্রীমঙ্গলে আদর্শ সংগীত বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সনদ পেল ৪ শতাধিক শিক্ষার্থী, শিক্ষকদের সম্মাননা সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন—বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি: তারেক রহমান বেলাবোতে নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার নন্দীগ্রামে জিম্মি ইউএনওকে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার মহড়া গোপালপুরে ধানের শীষের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মোল্লাহাটে যৌথ অভিযানে মাদক ও অস্ত্রসহ দুইজন আটক ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভারতে আটক ৫ ট্রলারসহ ১২৮ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো কোস্ট গার্ড রাজশাহী পৌঁছে শাহ মখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান টাঙ্গাইলে প্লাস্টিক তেল তৈরি কারখানা উচ্ছেদ, মেটাল কারখানায় জরিমানা। মোংলায় নৌ পুলিশের স্পিড বোটে আগুন, আহত ১ বদলগাছীতে যৌথবাহিনীর অভিযানে ৮০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই যুবক আটক

মোংলায় বাংলালিংক নেটওয়ার্ক নিয়ে হতাশ গ্রাহক, দ্রুত চায় সমাধান

বার্তা সম্পাদক / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

অতনু চৌধুরী(রাজু) ব্যুরো চীফ খুলনাঃ

দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটরগুলোর মধ্যে অন্যতম বাংলালিংক। অথচ সম্প্রতি নেটওয়ার্ক মান এবং ইন্টারনেট গতির কারণে গ্রাহকদের মধ্যে ব্যাপক হতাশা বিরাজ করছে। বিশেষ করে মোংলা উপজেলায় সমস্যার মাত্রাটা অনেক বেশি বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা বলছেন, বাংলালিংকে একটানা কথা বলা প্রায় দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। কলড্রপ, আওয়াজ কাটা পড়া এবং ল্যাগিং সমস্যা নিত্যদিনের সঙ্গী। তাছাড়া ইন্টারনেট গতির করুণ অবস্থা। অনেক জায়গায় ৪’জি দেখালেও আসলে গতি ৩’জি-এর চেয়েও কম।

এ বিষয়ে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২’নং ওয়ার্ডের দওেরমেঠ এলাকার মোঃ আব্দুল হালিম শেখ নামের এক ভুক্তভোগী গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, মোবাইল স্ক্রিনে ৪’জি লেখা থাকলেও ইউটিউবেও ৪৮০’পি ভিডিও ঠিকমতো দেখা যায় না। এত খরচ করে কীসের সেবা নিচ্ছি বুঝি না। কল করতে গেলেই নেটওয়ার্ক চলে যায়।ডেটা প্যাক কেনার পর মনে হয় টাকা পানিতে ফেলে দেওয়া ছাড়া আর কিছু নয়। ফেসবুক খুলতেই মিনিটের পর মিনিট লাগে। এমন ৪’জি দেখে কান্না পায়।

এ বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, দিনের বেলা কোনো রকমে একটু নেট চলে, আর সন্ধ্যা নামলেই সিগনাল একেবারে হারিয়ে যায়। বাংলালিংক নাকি ডিজিটাল বাংলাদেশের অংশ, হাসবো না কাঁদবো বুঝি না। বাংলালিংকের অফার দেখে ডেটা নিই, কিন্তু স্পিড দেখি ২০০ কেবিপিএস! এই স্পিড দিয়ে ৪’জি চালানো সম্ভব? কল করলে মাঝপথে আওয়াজ কেটে যায়। কলড্রপ এখন বাংলালিংকের ট্রেডমার্ক হয়ে গেছে মনে হয়। তাই তাদের অভিযোগের বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে যত দ্রুত সম্ভব সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।

সম্প্রতি এক অনুসন্ধানে দেখা গেছে, মোংলায় বাংলালিংক ব্যবহারকারীদের মধ্যে ৮৯% গ্রাহক তাদের নেটওয়ার্ক এবং ইন্টারনেট গতি নিয়ে অসন্তুষ্ট। মোংলা উপজেলায় ৩১’টি নেটওয়ার্ক টাওয়ার থাকলে সাধারণত মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারের করুণ অবস্থা ভুগছেন। বিশেষ করে পিক আওয়ারে গতি কমে যাওয়া এবং কভারেজ সংকট প্রধান অভিযোগ হিসেবে উঠে এসেছে।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ফাইভজি লাইসেন্স নেওয়ার পরেও যখন ৪’জি নেটওয়ার্কে এত সমস্যা রয়ে যায়, তখন ভোক্তাদের আস্থা হারানোর ঝুঁকি বাড়ে। সময়মতো নেটওয়ার্ক আপগ্রেড এবং ব্যাকএন্ড সাপোর্ট শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প নেই বাংলালিংকের সামনে।

এ অভিযোগে বিষয়ে মোংলা ডিস্টু ভিশন হাউজের টিও মোঃ মইনুল ইসলাম সৈকতের কাছে জানতে চাইলে তিনি বলেন, গ্রাহকদের কল ড্রপ, দুর্বল ইন্টারনেট সংযোগ এবং অন্যান্য নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানতে পেরেছি। এই সমস্যা সমাধানে জন্য বাংলালিংক কর্তৃপক্ষের কাছে মেইল করে বিষয় টা জানিয়েছি এবং এই নেটওয়ার্ক সমস্যা গুলো নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com