• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

পরিবর্তনের প্রত্যয়ে জনতার প্রতিনিধি হিসেবে আবির্ভাব—সাভারের কৃতি সন্তান মোঃ ইউনুস খান

admin / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার ঢাকা জেলা: সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডে এক নবজাগরণের নাম হয়ে উঠছেন মোঃ ইউনুস খান। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাওয়া এই মানুষটি শুধু একটি নাম নয়—তিনি আজ গণমানুষের ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক।

জনসেবা, ন্যায়বিচার এবং সমাজ পরিবর্তনের দৃঢ় অঙ্গীকার নিয়ে যিনি এগিয়ে এসেছেন, সেই ব্যক্তি মোঃ ইউনুস খান। একাত্তরের চেতনায় বিশ্বাসী এই সাহসী যোদ্ধা শুধু নিজের স্বপ্ন নয়, বহন করছেন তারুণ্যের আশা ও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। তিনি বলেন, “জনসেবা ও ন্যায়ের ভিত্তিতে সমাজ গঠনই আমার মূল লক্ষ্য, আর সেই লক্ষ্যেই আমি পথ চলছি নিরন্তর।”

আওয়ামী লীগ সরকারের আমলে দলের প্রতি নিষ্ঠা এবং একাগ্রতার কারণে নানা সময় তাকে বিভিন্নভাবে নির্যাতিত হতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা, হামলা-মামলা ও নানা বাধা সত্ত্বেও তিনি কখনো পিছু হটেননি। বরং দলের জন্য থেকে গেছেন একনিষ্ঠ কর্মী হিসেবে, এবং মাটি ও মানুষের সঙ্গে লেগে থেকে কাজ করে গেছেন নিরলসভাবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অশুভ চক্রান্তের সময়ও তিনি ছিলেন সাহসী এক মুখ। দলের দুঃসময়ে তার মতো কর্মীরাই ছিলেন বিএনপি’র রক্ষাকবচ। আজ সেই ত্যাগী কর্মীকেই ৭ নং ওয়ার্ডবাসী কাউন্সিলর হিসেবে দেখতে চায়।

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক সাভার গড়তে তিনি চান সবার সহযোগিতা। তরুণদের জন্য কর্মসংস্থান, গরিব-দুঃখীদের জন্য সাহায্য, রাস্তা-ঘাট ও নালার উন্নয়ন, এবং সমাজে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা—এই অঙ্গীকারই তার রাজনীতির মূল দর্শন।

তিনি বলেন, “আমি রাজনীতি করি মানুষের কল্যাণে, পদ-পদবীর জন্য নয়। যদি সুযোগ পাই, সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তর করব ইনশাআল্লাহ।” আজ সাভারবাসী একটি প্রশ্নই রাখছে—যে মানুষটি সব সময় পাশে থেকেছেন, দিনরাত কাজ করেছেন, রাজনীতিতে নিষ্ঠা ও সততার প্রতীক, তিনি কেন জনপ্রতিনিধি হবেন না? তাই সময় এসেছে সঠিক মানুষকে নেতৃত্বে আনার। ৭ নং ওয়ার্ডে উন্নয়ন ও জনসেবার নতুন দিগন্ত উন্মোচনের জন্য মোঃ ইউনুস খানকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করাই এখন সময়ের দাবি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com