• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। শহীদ গাজীউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ। গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চান ধুনটের চিকাশী ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: হেলালুর রহমান বাবু বাবার পথেই: প্রধানমন্ত্রী তারেক রহমান খাল পুনঃখনন উদ্বোধন করলেন দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বদলগাছীতে মানবিক সহায়তার ভিজিএফ চাউল বিতরণ বরিশালে বিএনপির উদ্যোগে দোয়া ও শোকরানা মোনাজাত বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী, জনগণের জন্য কাজ করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বছরের প্রথম বৃষ্টিতেই ইটভাটার সর্বনাশ: ১০ কোটি টাকার কাঁচা ইট নষ্ট — হতাশায় ভাটা মালিকরা চরভদ্রাসনে পদ্মা নদীর পাড়ে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক: হুমকিতে কৃষি ও পরিবেশ ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ — এ্যাডভোকেট শাহানাজ জামান বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবার পেল ছাগল ও ফ্লোরম্যাট দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে জাকির সভাপতি ও জাহিদুর সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

মৌলভীবাজার-৪: মাঠে নামলেন আব্দুর রব, ভোটারদের মাঝে জমে উঠছে জামায়াত নিয়ে আলোচনা

dailydhakamail / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

মোঃ জালাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:-মৌলভীবাজার-৪ আসনের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৃহৎ নির্বাচনী বৈঠক করেছে। মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আসন কমিটির পরিচালক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ এবং সঞ্চালনা করেন আসন কমিটির সদস্যসচিব ও কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাসুক মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ আব্দুর রব। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গ্রাম ও সেন্টার কমিটি গঠন, বুথভিত্তিক এজেন্ট নির্ধারণ, ভোটারদের সঙ্গে সংযোগ বৃদ্ধি এবং নির্বাচনী কার্যক্রমকে গতিশীল করা অত্যন্ত জরুরি। তিনি আসন কমিটির সকল সদস্যকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, কমলগঞ্জ উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট ইসলাম কামরুল, শ্রীমঙ্গল উপজেলা সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ, কমলগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মনসুর এবং কমলগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ সাদিকুল ইসলাম।

সভায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জের শতাধিক পুরুষ, নারী, ছাত্র-ছাত্রী নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই বৈঠক আসন্ন নির্বাচনী কার্যক্রমকে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে এগিয়ে নেবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com