• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

ড. ইউনূসের বিরুদ্ধে চক্রান্তে ভারতীয় মিডিয়াও জড়িত: প্রেস সচিব

admin / ২০৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘প্রফেসর ইউনূসের বিরুদ্ধে পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গরা খুব বড় রকমের একটা চক্রান্ত করছে এবং ভারতীয় মিডিয়াও এটার সঙ্গে জড়িত।’
শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘দ্রোহের গ্রাফিতি: ২৪-এর গণ-অভ্যুত্থান’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন। বইটি লিখেছেন জি এম রাজিব হোসেন। শফিকুল আলম বলেন, ‘ওদের (আওয়ামী লীগ) মেসেজে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে যারা আছে জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল কনস্ট্রাকটেড ক্যাম্পেইন এবং এর সঙ্গে ভারতীয় মিডিয়াও জড়িত। মিলিয়নস অব ডলার খরচ করছে হাসিনার অলিগার্কগুলো।’

তিনি (শেখ হাসিনা) একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, বিশ্বকে বোঝাতে চাচ্ছে যে তোমরা যেটাকে গণঅভ্যুত্থান বলছ সেটা আসলে গণঅভ্যুত্থান না। এটা খুব বড় রকমের একটা চক্রান্ত। তারা যদি কোনোভাবে বিদেশিদের বোঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনোকিছু, যে লোকটাকে দেখছো এটা সেটা না।’
প্রেস সচিব বলেন, ‘প্রফেসর ইউনূস পাব্লিক লাইফে আছেন ছয় দশক ধরে। তাকে সবাই চেনে। অথচ তাকে তারা এভাবে পোট্রেট করছে। কারণ নতুন বাংলাদেশের যে ইউনিক ইতিহাস এটাকে তারা উল্টে দিতে চায়। এই কাজটা কিন্তু তারা আগে করেছে। পুরো ১৫ বছরে কয়টা লেখক আছে যে ১৯৭৪ এর দুর্ভিক্ষ নিয়ে লিখেছে? কেউ নেই।’

শফিকু আলম বলেন, ‘আপনাকে শোষণ করার মূল হাতিয়ার হলো আপনার হিস্ট্রিকে ভুলিয়ে দেওয়া। তারা ওপ্রেসর (নিপীড়ক), কিন্তু বিদেশে গিয়ে বলছে তারা ওপ্রেসড (নিপীড়িত)। পুরো বাংলাদেশ থেকে তিনি (শেখ হাসিনা) এবং তার লোকেরা ২৩৪ বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে। তার পেটুয়া বাহিনী বাংলাদেশের সাড়ে তিন হাজার লোককে গুম করেছে। জুলাই-আগস্টে দুই হাজার লোককে খুন করেছে, যাদের কারও কারও বয়স ৪-৮ বছর।’

তিনি বলেন, ‘তার (শেখ হাসিনা) সময়ে শাপলাচত্বর হত্যাকাণ্ড হয়েছে, মাওলানা সাঈদীর (দেলাওয়ার হোসাইন সাঈদী) ভার্ডিক্টের (বিচার) পর কী ভয়ানক হত্যাকাণ্ড হয়েছে। একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সির লোকজন পিটিয়ে পুলিশে দিয়েছে, আবার ওনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট। একজন চিফ জাস্টিসের অবস্থা যদি এই হয় তাহলে কোন জাস্টিস ইন্ডিপেন্ডেন্ট আছে?’
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গণি চৌধুরী, দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com