• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

নাগরপুরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

বার্তা সম্পাদক / ৩০১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার, মোঃ শাকিল হোসেন শওকত

টাঙ্গাইলের নাগরপুরে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে শিক্ষা অফিস।

নাগরপুর উপজেলা ও টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (৪ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন স্কিমের আওতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীর জন্য পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। এছাড়াও  উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার নাদির আহম্মদ, জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো. কামরুল হাসান সহ টাঙ্গাইল জেলা ও উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ।

এ সময় উপজেলা শিক্ষা অফিসার নাদির আহম্মদ বলেন, ২০২২-২০২৩  সালে  এসএসসি ও এইচএসসি এবং সমমান পরিক্ষায়  সফল ভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের  মধ্য হতে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রকল্প ব্যবস্থাপনায় শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত শিক্ষার্থীদেরকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কারের জন্য মনোনীত করা হয়। শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষার্থীদের  মধ্যে এসএসসি-সমমান পরিক্ষায় উত্তীর্ণদের ১০ হাজার ও এইচএসসি-সমমান উত্তীর্ণদের ২০ হাজার টাকা (পুরস্কারের অর্থ) ইতোপূর্বে ব্যংক হিসেব পদ্ধতিতে প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি শ্রেষ্ঠ শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের মাধ্যমে দেশ ও জাতির যোগ্য ভবিষ্যৎ কর্ণধার হিসাবে গড়ে উঠার আহ্বান জানান। 
পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com