• শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা

বার্তা সম্পাদক / ২৫৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে মত-বিনিময় সভা ১৪ জুলাই সোমবার অধ্যক্ষ প্রফেসর মনিরুজ্জামান মিয়া সাহেবের সভাপতিত্বে,সহযোগি অধ্যাপক শেখ ফরিদ ও প্রভাষক শারমীন সুলতানার সঞ্চালনায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।মত-বিনিময় সভায়
আলোচনায় অংশগ্রহণ করেন কলেজের প্রতিষ্ঠাতা ওয়াজেদ আলী খান পন্নী পরিবারের সদস্য সাবেক সাংসদ মোরশেদ আলী খান পন্নী ওরফে টিপু পন্নী, জেলা বিএনপির সভাপতি মো.হালিমুজ্জামান তালুকদার শাহীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.ফরহাদ ইকবাল,সাবেক ভিপি মো.মনিরুল ইসলাম মিন্টু, সাবেক জি.এস সৈয়দ আব্দুল মান্নান বাবুল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমরুল কায়েস চঞ্চল, বিএমজিটিএ-এর টাঙ্গাইল জেলা সভাপতি অধ্যাপক কে.এম শামীম, গোপালপুর প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তী,মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ। দাণবীর জমিদার মৌলভী ওয়াজেদ আলী খান পন্নী কর্তৃক প্রতিষ্ঠিত টাঙ্গাইল জেলার প্রথম কলেজই কেবল নয় দেশের মুসলিম জমিদার কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গের আলীগড় খ্যাত সরকারি সা’দত কলেজ শতবর্ষে পদার্পণ করতে যাচ্ছে।
প্রিন্সিপাল ইব্রাহিম খার হাত ধরে সু-প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি শতবর্ষে অধিষ্ঠিত হওয়ায় এখন অতি প্রয়োজনীয় কাজ হচ্ছে প্রতিষ্ঠানটির অ্যালামনাই এসোসিয়েশন সংক্রান্ত বাস্তবায়ন কমিটি গঠন। শতবর্ষ উদযাপন সহ প্রয়োজনীয় সকল কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনসহ উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করবে এই বাস্তবায়ন কমিটি। অ্যালামনাই এসোসিয়েশন কমিটি কলেজ-বিশ্ববিদ্যালয়/ইউনিট/জেলা/বিভাগীয় পর্যায়ে সমন্বয় সাধন করে সুন্দর ও সুষ্ঠুভাবে সার্বিক অনুষ্ঠানের সফল বাস্তবায়ন ঘটাবে।এর ফলে সাবেক ও বর্তমান শিক্ষক মন্ডলী,সাবেক ও বর্তমান সকল ছাত্র-ছাত্রীদের এক মহামিলন মেলায় কলেজ ক্যাম্পাস হয়ে উঠবে সকলের আনন্দ উল্লাসে মুখরিত।
রেজিস্ট্রেশন অনুদান,
বিজ্ঞাপনসহ সকল ধরনের কাজ স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করার ক্ষেত্রে উপস্থিত সকলেই যার যার অবস্থান থেকে মূল্যবান পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।রেজিস্ট্রেশন সহ সকল ধরনের আয়-ব্যয় হিসাব সংরক্ষণে অধ্যক্ষ মহোদয়সহ কমিটির সম্মানিত আহবায়ক ও সদস্য সচিবের যৌথ হিসাবের মাধ্যমে কমপক্ষে দুইজনের যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাবের মাধ্যমে পরিচালিত হবে। সেক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে ব্যাংক হিসাব ওপেন করা অত্যাবশ্যক।নগদ ও বিকাশের মাধ্যমেও রেজিস্ট্রেশন ফি আদায় করা যেতে পারে বলেও অনেকে মন্তব্য করেন। সব ধরনের ব্যয় সংশ্লিষ্ট কমিটি পর্যায় থেকে বাস্তবায়ন করা হবে। পরিশেষে সকলের আন্তরিক সহযোগিতায় একটি সফল আয়োজন সম্পন্ন হবে বলেও সকলে আশাবাদ ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com