• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

নন্দীগ্রামে মাদ্রাসা অধ্যক্ষকে অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

সুমন কুমার নিতাই নন্দীগ্রাম প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মাদ্রাসার অধ্যক্ষকে অপসারণের দাবিতে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিংজানী ডি.এস.এস সিনিয়র আলিম মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা আধা ঘন্টার বেশি সময় ধরে মহাসড়ক অবরোধ করে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মান্নানের বিরুদ্ধে ভাউচার জালিয়াতি, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। মানববন্ধনটি চলাকালে বগুড়া-নাটোর মহাসড়কের প্রায় এক কিলোমিটার রাস্তা আধা ঘন্টাব্যাপী বিভিন্ন যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে মাদ্রাসা শিক্ষক, নন্দীগ্রাম থানা পুলিশ ও কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই সাইফুল বলেন, অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ মানববন্ধন করছিল। এতে মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফেরত পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দুর্নীতির অভিযোগে মিটিং থেকে জনতার তোপের মুখে পড়ে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মো: আব্দুল মান্নান পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com