• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

বগুড়ায় সাংবাদিক প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার নাজমুল বগুড়া : বগুড়ার শেরপুরে স্কুল অফ জার্নালিজম শেরপুর শাখার উদ্যোগে আয়োজিত তিন মাসব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর উপজেলার স্থানীয় একটি বেসরকারী বিদ্যালয়ে শাহতুর্কান আইডিয়াল একাডেমি স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জাতীয় দৈনিক বসুন্ধরার শেরপুর উপজেলা প্রতিনিধি ইফতেখার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সাতমাথা প্রত্রিকার সম্পাদক এফ সাজাহান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকরাম হোসেন। বিজয় বাংলার সিনিয়র বার্তা সম্পাদক আব্দুল মান্নান। এনটিভির (শেরপুর – নন্দীগ্রাম) প্রতিনিধি জাহিদ হাসান এবং দৈনিক জনকন্ঠের শেরপুর উপজেলা প্রতিনিধি ইমামুল মিল্লাত। উপস্থিত বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম ও দুর্নীতিকে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তাই একজন সাংবাদিককে শুধু তথ্য সংগ্রহ নয়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনেও দক্ষ হতে হবে। এ প্রশিক্ষণ কর্মশালা তরুণ প্রজন্মকে পেশাগত দক্ষতা অর্জনে আরোও সহায়তা করবে। ভবিষ্যতে সাংবাদিকতা পেশার প্রতি মনোবল বৃদ্ধি করবে।দেশের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত করতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাংবাদিকদের কলম যেন সব সময় মানুষের অধিকার প্রতিষ্ঠায় ব্যবহৃত হয়। সে আহ্বান জানান বক্তারা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com