• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

প্রেমে টানে বাড়ি ছাড়লেন টিকটকার শাপলা রানী

বার্তা সম্পাদক / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩০ জুন, ২০২৫

প্রকৌশলী মোঃ কাওছার আলী ষ্টাফ রিপোর্টার:-

খুলনার কয়রা উপজেলার টিকটক কাঁপানো শাপলা এবার প্রেমের ডাকে ঘর ছাড়লেন। রোববার (২৯ জুন) সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যান তিনি। শাপলার প্রেমিক শাহআলম হোসেন শান্ত (১৫) কয়রা সদর ইউনিয়নের ১নং কয়রা দেওলিয়া বাজার গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটকার শাপলা রানী, যার প্রকৃত নাম শারমিন রহমান শাপলা, তিন বোনের মধ্যে কনিষ্ঠ। কিন্তু শুধু তিনিই নন—তার দুই বড় বোনের জীবনেও রয়েছে প্রেমের ড্রামা।

বড় বোন মাহফুজা রহমান সম্পা (২৭) প্রথমে মহাসিন নামে এক যুবকের সঙ্গে প্রেম করে পালিয়ে যান এবং বিয়ে করেন। কিছুদিন পর সেই স্বামীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা, স্বর্ণালঙ্কার ও ঘরের আসবাবপত্র নিয়ে ডিভোর্স দেন। পরবর্তীতে সেনাবাহিনীর সৈনিক সোহানুর রহমান টুকুর সঙ্গে নতুন সম্পর্কে জড়ান তিনি।

মেঝো বোন শামিমা রহমান শিউলী রংপুরের এক যুবকের সঙ্গে প্রেম করে ঘর বাঁধেন।

সবশেষে, আলোচনার কেন্দ্রবিন্দু ছোট বোন শাপলা রানী—টিকটক জগতে যিনি বেশ জনপ্রিয়। এর আগেও একই গ্রামের তৌহিদুল ইসলাম ডালিম নামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যদিও সে সম্পর্ক বেশি দিন যায়নি বলে জানান স্থানীয়রা।

তবে মাস চারেক আগে থেকেই শাপলা ও শাহআলমের প্রেম নিয়ে এলাকায় গুঞ্জন চলছিল। এমনকি তাদের বিয়ে নিয়েও আলোচনা ওঠে। যদিও বিষয়টি সময়ের সাথে চাপা পড়ে যায়, কিন্তু হঠাৎ করেই পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে আবারো আলোচনায় আসেন টিকটকার শাপলা রানী।

বড় বোন মাহফুজা রহমান সম্পা বলেন,

“শাহআলম একজন বেকার ছেলে।তার কোনো কাজ নেই, বাবার হোটেলে খায়। সে কৌশলে আমার ছোট বোনকে প্রেমের ফাঁদে ফেলেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি – আমার বোনকে ফিরে পেতে চাই। ”

শাপলার বাবা হাফিজুর রহমান মেয়ের গৃহত্যাগে মানসিকভাবে ভেঙে পড়েছেন। মেয়েকে ফিরে পেতে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান বড় বোন সম্পা।

এ বিষয়ে কয়রা থানার ডিউটি অফিসার জানান,

আমরা বিষয়টি জেনেছি। প্রেমিক শাহআলমের সঙ্গে শাপলা বাড়ি থেকে পালিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com