• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

নরসিংদীতে ভূমিকম্পে নিহত ৫, আহত শতাধিক

dailydhakamail / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:- নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে ৫ জন নিহত এবং শতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন।

গত ২১/১১/২৫ ইং (শুক্রবার) সকাল ১০টা ৩৮ মিনিটে সারাদেশের মতো নরসিংদীতেও ভূমিকম্প অনুভূত হয়। মুহূর্তেই পুরো জেলা কেঁপে ওঠে, মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে।

নরসিংদী শহরের গাবতলী এলাকায় ছয়তলা নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পাশের একতলা বাড়ির ওপর পড়ে। এতে বাড়ির মালিক দেলোয়ার, তার ছেলে ওমর এবং মেয়ে তাসফিয়া আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দেলোয়ার এবং ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এছাড়া জেলার ছয়টি উপজেলায় ভূমিকম্পে কম-বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল হিসেবে পলাশ উপজেলা এবং মাধবদী অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গুলশানা কবির জানান, ভূমিকম্পে আহত হয়ে এখন পর্যন্ত অর্ধশতাধিক নারী-পুরুষ চিকিৎসা নিয়েছেন। এখনো নতুন আহতরা হাসপাতালে আসছেন।

এদিকে পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে ভূমিকম্পের পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ১০টা ৩৮ মিনিটে শুরু হওয়া এ অগ্নিকাণ্ড জাতীয় গ্রিডের সাবস্টেশনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়িয়ে দেয়, ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল শহীদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক বলেন, ভূমিকম্পের ঝাঁকুনিতেই আগুন লাগে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।

নরসিংদীতে এ পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন—
গাবতলী এলাকায় ভবন ধসে ওমর এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা দেলোয়ার।
শিবপুর আজকিতলায় ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে আহত হয়ে মারা যান ফোরকান আলী।
পলাশের মালিতা গ্রামে মাটির ঘর ধসে নিহত হন কাশেম আলী।
ডাঙ্গায় ভূমিকম্পের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান নাসির উদ্দিন।

সব মিলিয়ে নিহত ৫ জন, আহত শতাধিক।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম এবং সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম আহতদের চিকিৎসা সেবার খোঁজখবর নিচ্ছেন।

আমরা সকল নিহতের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com