• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

এই আমাকে তুই চিনিস, দোকানদারকে হুংকার দিয়ে মারধর করলো এস আই শাহজাহান

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫

বানারীপাড়া প্রতিনিধি
এই আমাকে তুই চিনিস, দোকানদারকে হুংকার দিয়ে বানারীপাড়া থানা পুলিশের এ এস আই মোঃ শাহজাহান চর থাপ্পড় ও গালিগালাজ করল এক মোবাইল দোকানদারকে। জন মনে প্রশ্ন এ কেমন আচরন? জুলাই গনঅভ্যুত্থানে কতিপয় পুলিশের অপকর্মের কারনে যেখানে সকল পুলিশ বাহিনী বদনামের ভাগিদার হয়েছে তা দূর করার জন্য সমস্ত পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে। বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা ও ওসি (তদন্ত) শতদল মজুমদারসহ অন্যান্য অফিসার এবং সদস্যরা জনগনের সেবায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন এবং অধিকাংশ জনগনের মনের মনিকোঠায় স্থানও করে নিয়েছেন। কিন্তু এ এস আই শাহজাহানের এমন আচরন সকল শ্রেণির মানুষের নিকট হতাশাজনকই মনে হচ্ছে।

গত ১৬ জুন সকালে থানা সংলগ্ন মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী বশিরের দোকানে ঘটে গেল এক লজ্জাজনক ঘটনা। আইন রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তি নিজেই আইন ভঙ্গ করে বসলেন। ওই দোকানটি ছিল ছোট এবং সংকীর্ণ । দোকানের মধ্যে স্পেস ছিল খুবই কম। দোকানের সামনে কাস্টমার দাড়ানোর জন্য সামান্য জায়গা। সেখানে এএসআই শাহজাহান তার কয়েকজন লোক নিয়ে বসে দীর্ঘক্ষণ আলাপচারিতা করতেছিলেন। দোকানী কামরুল খেয়াল করলেন, এতোগুলো পুরুষ লোক বসে থাকা ও দোকানে জায়গা না থাকায় নারী সহ কিছু কাস্টমার দোকানের অভিমূখী হয়েও ফিরে যাচ্ছে। অনেকক্ষণ পর দোকানের কর্মচারী যখন বাধ্য হয়ে কাস্টমারদের দাঁড়ানোর ব্যবস্থা করতে জায়গা ছাড়তে বলেন, তখন থানার এএস আই শাহজাহান ক্ষিপ্ত হয়ে ক্ষমতার অপব্যবহার করে ওই কর্মচারীকে ক্ষিপ্র সহকারে বলে এই তুই আমাকে চিনিস। এছাড়া আরো অনেক গালাগাল করে কর্মচারীকে এবং চর থাপ্পর মারেন।

বিষয়টি মুহূর্তের মধ্যে সোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ২৪ জুলাই গণ অদ্ভুত্থানের পূর্বের অবস্থা থেকেই এ এসআই শাহজাহান জনসাধারণের উপর এভাবে আগ্রাসী ভূমিকা পালন করে। উপস্থিত সাধারণ জনগণের ভাষ্যমতে এ এসআই শাহজাহান হয়তো নিজেকে পূর্বের অবস্থা থেকে এখনো শুধরাতে পারেননি এবং তার পূর্বের মনোভাব এখনো রয়ে গেছে।

এখানে দেশ পরিবর্তন হয়ে গেছে যেখানে থানা পুলিশ নীরলস পরিশ্রম করে যাচ্ছে জনগণের আস্থা অর্জন করতে এখানে এ এসআই শাজাহানের এমন কর্মকান্ড সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে প্রশ্নবিদ্ধ করেছে। তার এমন আগ্রাসী ভূমিকা সাধারণ জনগণের কাছে কাম্য নয়। সোশ্যাল মিডিয়া ঘটনাটি ভাইরাল হওয়ার পর এ এসআই শাহজাহান ওই দোকানদারের কাছে গিয়ে মাফ চেয়েছেন। এ বিষয়ে থানার মোঃ মোস্তফা ঘটনা সত্যতা স্বীকার করে বলেন দোকানে কর্মচারী কামরুল এ এস আই শাজাহানকে বলে আপনার অনেকক্ষণ বসে আছেন এতে আমার কাস্টমার আসতে পারে না।

এ নিয়ে তর্ক বিতর্কের একপর্যায়ে এ এসআই শাহজাহান কর্মচারীকে চর মারতে গেলে সে সরে যায়। পরে আমার সেকেন্ড অফিসার গিয়ে দোকানদার কাছে ওকে নিয়ে মাফ চাওয়ায়। এ প্রসঙ্গে অতিরিক্ত এসপির দায়িত্বে থাকা একরামুল জানান আজকের মধ্যে পুলিশ সুপারের কার্যালয় হতে আপনাকে একটি ম্যাসেজ জানিয়ে দেওয়া হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com