• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৯২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে “সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে নাগরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করেছে মো. মিজানুর সিকদার ও তার ভাই।

২০ জুলাই বিকেলে, উপজেলার ভাদ্রা ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের আবজালের ছেলে মিজানুর ও সহোদর ভাই কোহিনূর সংবাদ সন্মেলনে বলেন, গত ১৭জুলাই জাতীয় দৈনিক জবাব দিহি পত্রিকার ৩য় পৃষ্ঠায় প্রকাশিত “নাগরপুরে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমুলক মামলার” শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট।
প্রকাশিত সংবাদটিতে আমাদের সাথে কোন প্রকার কথা না বলেই আমাদের বক্তব্য মিথ্যে ভাবে তুলে ধরা হয়েছে। এ ঘটনার আমরা তিব্র নিন্দা প্রতিবাদ জানাই। সাংবাদিকতা একটি মহৎ পেশা। কিছু লোক আজ এ পেশাটিকে প্রশ্নবিদ্ধ করছে।
দপ্তিয়র ইউনিয়নের সারোটিয়াগাজী গ্রামের খোরশেদ আলমের ছেলে অভিযুক্ত মাসউদুর রহমানকে নির্দোষ প্রমাণিত করার জন্য আমাদের  সঙ্গে কথা না বলে এবং সত্যতা যাছাই না করে সংবাদটি প্রকাশ করা হয়েছে।
মাসুদুর রহমান ফ্যাসিস্ট আওয়ামী লীগের  একজন পদধারী নেতা। মাসউদুর রহমান নাগরপুর উপজেলা ওলামা লীগ, নাগরপুর শাখার সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতির পদে রয়েছে। এছাড়াও সে নিজেকে সাংবাদিক দাবি করে এলাকায় পরিচয় দেয়। মাসউদুর তার আওয়ামী লীগের পদ ব্যাবহার করে নানা ধরনের অপকর্ম ও চাঁদাবাজীর সাথে জড়িত ছিলো। এ ছাড়াও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালীল সময়ে আমাদের মারপিট করে আমাদের বিরুদ্ধেই মামলা করে জেল-জুলুম খাটিয়েছে।এর ধারাবাহিককতা এখনো অব্যহত রেখেছে।মাসউদুর রহমান নিজ অপকর্ম থেকে রেহাই পেতে  মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সাংবাদিকদের দিয়ে দৈনিক জবাবদিহি পত্রিকা ও বিভিন্ন অনলাইন পোর্টালে এমন মিথ্যে সংবাদ প্রকাশ করে আমাদের সামাজিক মর্যাদা ও আইনগত অধিকার ক্ষুন্ন করেছে। মাসউদুর স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতার বাড়িতে ভাড়া নিয়ে দোকান করেছিল এবং গ্রামের রাস্তার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পদ পদবী ও ছবি দিয়ে ব্যানার পোস্টার লাগিয়ে রেখেছিল। সে এলাকায় কাজী পরিচয় দিয়ে বিভিন্ন ভাবে টাকাপয়সা হাতিয়ে নেয়। বাল্য বিবাহ করানোর মত কাজেও সে সম্পৃক্ত। এছাড়াও তার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের সময় দেনমোহরের টাকা মেরে দেয়ার নজিরও রয়েছে। সে আমাদের মারপিট করার পর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে থানায় মামলা করতে দেয়নি। তখন থানা পুলিশ আমাদের মামলা গ্রহণ করেনি। বাধ্য হয়ে আমরা কোর্টে মামলা করলে, মাসউদুর নিজেকে নির্দোষ প্রামান করতে মিথ্যে প্রমান আদালতে উপস্থাপন করে এবং বর্তমান থানা পুলিশের তদন্তে তা মিথ্যে প্রমানিত হয়।
এছাড়াও ভাদ্রা ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেল্লাল উদ্দিন এবং নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মিজানুর বলেন, মারামারির ঘটনায় ওনাদের কাছে মাসউদুর উপস্থিত ছিলোনা, এমন কথা আমি বা আমরা বলিনি। যদি মাসউদুর ঘটনার সাথে সম্পৃক্ত না থাকতো তবে কেন আমরা মামলায় তাকে বিবাদী করে মামলায় নাম দেবো? মাসউদুর গং আমাদের বসতবাড়িতে এসে হামলা করে আমার ভাতিজাকে কোপ দিয়ে মারাত্মক ভাবে আহত করেছিল। ভাতিজার মাথায় ৮ টা সেলাই দিতে হয়েছিল।
এ ঘটনার পর মাসউর আমার কাছে ১ লাখ টাকা দাবি করে বলে, টাকা দিলে সব কিছু মিটিয়ে ফেলবো। আমি গরীব মানুষ এতো টাকা কোথা থেকে দেবো। টাকা না দেয়ার সে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল খাটিয়েছে।

এঘটনার  আমরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে এ ঘটনায় মাসুদ সহ জড়িত সকলে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com