• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ কেনা দামের থেকে কমে তেলের দাম সমন্বয় করেছি: জ্বালানিমন্ত্রী এলপিজির দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার: সংসদে জ্বালানি মন্ত্রী।

বদলগাছীর মথুরাপুর ইউনিয়নের কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন!

বার্তা সম্পাদক / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩০ জুন, ২০২৫

বুলবুল আহমেদ বুলু, বদলগাছী নওগাঁ প্রতিনিধি:

আমার দেশ আমার মাটি
গাছ লাগিয়ে করব খাঁটি স্লোগানকে ধারণ করে- মহান স্বাধীনতার
ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক
বাংলাদেশের স্থপতি, সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে ৩০ শে জুন সোমবার
দুপুর ১২টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।

এসময় মথুরাপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তার ধারে ও শিক্ষা প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদসহ খোলা স্থানে ফলজ, বনজ, ঔষধি বৃক্ষের ৪০০টি চারা রোপন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম,মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী আক্তার চৌধুরী ,
মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহসান হাবিব লিটন,
মথুরাপুর ইউনিয়নের যুবদলের সভাপতি রোস্তম আলী মেম্বার ,
মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি বদিউজ্জামান ভুট্টু ,সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম, মিলন হোসেন, হিমেল সহ বিভিন্ন
ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির আব্দুল হাদী চৌধুরী বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ বাঁচাতে এমন কর্মসূচি আগামীতেও পালন করা হবে।

বিশেষ অতিথি জহুরুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে উপজেলার ৮টি ইউনিয়নে এই কর্মসূচির অব্যাহত থাকবে, ইতিমধ্যেই বেশ কয়েকটি ইউনিয়নে বৃক্ষরোপণ শুরু হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com