• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

৬৫ বিজিবি কর্তৃক সীমান্ত এলাকা থেকে ১১ জন অনুপ্রবেশকারী বাংলাদেশি আটক

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২০৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

 নীলফামারী প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার সীমান্তবর্তী নীলামতী এলাকায় অভিযান চালিয়ে ৬৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও বিজিবির অধীনস্থ ৬৫ নম্বর ব্যাটালিয়নের নীলামতী বিওপি’র টহল দল ৮ আগস্ট ২০২৫ তারিখ রাত আনুমানিক ৪টার দিকে সীমান্ত পিলার ৪২৯-এর নিকট থেকে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “আঙ্গারপাড়া নামক” স্থান থেকে তাদের আটক করে।

তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছিল। আটক ব্যক্তিরা অধিকাংশই নারী এবং তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামে।

এরা হচ্ছেন: সুলতান খাঁনের স্ত্রী রুক্মিণী (৩০), শার্শা, যশোর মো. জামান এর মেয়ে জাকিয়া খাতুন (৩০), কোটচাঁদপুর, ঝিনাইদহ মো. নুর ইসলামের মেয়ে হ্যাপি খাতুন (৩০), চুয়াডাঙ্গা মো. তবারক আলীর মেয়ে হাসিনা খাতুন (৩০), কালীগঞ্জ, ঝিনাইদহ মো. মোমিন বিশ্বাসের মেয়ে চম্পা খাতুন (২৫), যশোর মো. আব্দার সুনার স্ত্রী রোজিনা (৩৩), চুয়াডাঙ্গা মো দেলোয়ার মোল্লার মেয়ে মিনা খাতুন (২৪), বেতগ্রাম, নোয়াখালী মো. দেলোয়ার মোল্লার মেয়ে বন্যা খাতুন (২৪), নোয়াখালী মো. সুরুজ খানের মেয়ে মুনিয়া খাতুন (৩০), দক্ষিণ বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও বাবুল পেশীর মেয়ে শারমিন পেশী (২৭),

সোনাতলা, রাজবাড়ী মো. সালেহ খানের মেয়ে সালেহা খাতুন (৪০), সোনাতলা, রাজবাড়ী জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিল এবং সেখান থেকে ফেরার সময় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছিল।

এ সময় তাদের একজনের ব্যাগ থেকে নগদ ১,৫৬,০০০/- টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। ৬৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সামিউন্নবী চৌধুরী বলেন, “সীমান্তে মাদক, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীই পার পাবে না।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com